Matigara | চটেরহাটের পর মাটিগাড়া ২, শিলিগুড়ির আরও এক পঞ্চায়েতে দলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনছে তৃণমূল

Matigara | চটেরহাটের পর মাটিগাড়া ২, শিলিগুড়ির আরও এক পঞ্চায়েতে দলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনছে তৃণমূল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: বহু চেষ্টার পরও মাটিগাড়া (Matigara)-২ গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আটকাতে পারলো না তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১৩ জন সদস্যের সই করা অনাস্থার চিঠি বিডিও’র কাছে জমা পড়েছে। প্রধানের বিরুদ্ধে এই সদস্যরা অসহযোগিতা, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান দিপালী ঘোষ।

একের পর এক গ্রাম পঞ্চায়েতে অনাস্থার পরিস্থিতি তৈরি হওয়ায় এদিন সকাল থেকে দফায় দফায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে তৃণমূলের কোর কমিটি। যদিও তারপরও অনাস্থা আটকানো যায়নি। এর আগে ফাঁসিদেওয়ার (Phansidewa) চটেরহাট গ্রাম পঞ্চায়েতে অনাস্থা পেশ হয়েছে। এদিন মাটিগাড়া-২ এ অনাস্থা এল। দলীয় সূত্রে খবর, আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা পেশ সময়ের অপেক্ষা। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দলের দখলে থাকা পঞ্চায়েতগুলিতে এই কোন্দল দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *