Mathabhanga | মাথাভাঙ্গায় চরম নৃশংসতা, শরীরে রাসায়নিক স্প্রে করে তরুণকে পুড়িয়ে মারার চেষ্টা! শ্রীঘরে ৫

Mathabhanga | মাথাভাঙ্গায় চরম নৃশংসতা, শরীরে রাসায়নিক স্প্রে করে তরুণকে পুড়িয়ে মারার চেষ্টা! শ্রীঘরে ৫

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ঘোকসাডাঙ্গা: দিনের আলোয় জনসমক্ষে এক তরুণকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মাথাভাঙ্গা (Mathabhanga) ২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই তরুণের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে পাঁচ জনের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণের নাম সপ্তর্ষী পাটোয়ারী। বুধবার দুপুরে উনিশবিশা এলাকায় সপ্তর্ষীর বাড়িতে চড়াও হয় ৫ তরুণ— বিরাজ সরকার, করণ দত্ত, নিলয় মজুমদার, বান্টি দাস এবং খোকন বর্মন। অভিযোগ, তাকে কথা বলার বাহানায় বাড়ির গেটের বাইরে ডেকে আনা হয়। এরপর হঠাৎ করেই সপ্তর্ষীর গায়ে কোনো এক অজানা দাহ্য রাসায়নিক স্প্রে করে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা।

সপ্তর্ষীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। অগ্নিদগ্ধ ও যন্ত্রণায় ছটফট করতে থাকা সপ্তর্ষীকে দ্রুত উদ্ধার করে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কোচবিহারে স্থানান্তরিত করেন। বর্তমানে কোচবিহারের একটি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আক্রান্তের কাকা স্বরাজ পাটোয়ারী বুধবার রাতেই ঘোকসাডাঙ্গা থানায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫ জনকেই গ্রেপ্তার (Arrest) করেছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হামলা, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার ও পুলিশ। কোনো পুরোনো বিবাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ (Ghoksadanga Police)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *