পারডুবি: পুলিশি অভিযানে প্রায় ২৪ কেজি গাঁজা (Marijuana Seized) সহ গ্রেপ্তার (Arrest) করা হল ৪ জনকে। মাথাভাঙ্গা (Mathabhanga) ২ এর পারডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি সংলগ্ন এলাকার ঘটনা। ধৃতরা হল, তাপসি রায়, মামনি বর্মন, দেব সরকার, রিপন সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই এলাকার বাসিন্দা শ্যামল সরকারের বাড়িতে অভিযান চালায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, অভিযান চালিয়ে চারটি প্যাকেটে প্রায় ২৪ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
