Marco Rubio India Go to | কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো, সস্ত্রীক মাদার হাউসে, মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Marco Rubio India Go to | কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো, সস্ত্রীক মাদার হাউসে, মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা! চার দিনের ভারত সফর শুরু করতে শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে পা রাখলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো (Marco Rubio India Go to)। দীর্ঘ ১৪ বছরের ব্যবধান কাটিয়ে আমেরিকার কোনও বিদেশসচিবের এই পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে প্রশাসনিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা।

শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর রুবিয়ো সরাসরি চলে যান তালতলার মাদার হাউসে (Mom Home go to)। তাঁর চিলড্রেন্‌স হোমেও যাওয়ার কথা রয়েছে। এরপরই বিশেষ বিমানে তাঁর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi-Marco Rubio assembly) সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রে খবর। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সমাজমাধ্যমে এই সফরের কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের কয়েক সপ্তাহের মধ্যেই রুবিয়োর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন বিদেশ দপ্তরের তথ্য অনুযায়ী, ২৬ মে পর্যন্ত রুবিয়ো ভারতে থাকবেন। দিল্লি ছাড়াও তাঁর আগ্রা এবং জয়পুর সফরের কর্মসূচি রয়েছে। ২৬ মে তিনি কোয়াড (QUAD)-এর বৈঠকে যোগ দেবেন, যেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও অস্ট্রেলিয়া ও জাপানের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা—এই তিন মূল স্তম্ভকে সামনে রেখেই এবারের সফর সাজানো হয়েছে। তবে নজর কাড়ছে পশ্চিম এশিয়ার বর্তমান সঙ্কট। আমেরিকা ও ইরানের ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং তার প্রভাব ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে স্পষ্ট। গত ১০ দিনে তিনবার ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় আমজনতার নাভিশ্বাস দশা। এ বিষয়ে প্রশ্ন করা হলে রুবিয়ো ভারতকে আমেরিকার ‘দারুণ বন্ধু’ বলে আখ্যা দিয়ে জানান, তিনি ভারত ও কোয়াড দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার অপেক্ষায় রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল নিশ্চিত করা এবং বিশ্ব ভূ-রাজনীতিতে শান্তি বজায় রাখতে ভারতের ভূমিকা এবার মার্কিন বিদেশসচিবের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। রুবিয়োর এই সফর ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্বকে আরও একবার প্রমাণ করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *