Manipur Violence | ফের উত্তপ্ত মণিপুর, ৩০টিরও বেশি বাড়িতে আগুন, বন্ধ ইন্টারনেট

Manipur Violence | ফের উত্তপ্ত মণিপুর, ৩০টিরও বেশি বাড়িতে আগুন, বন্ধ ইন্টারনেট

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের অশান্তির আগুনে পুড়ছে মণিপুর (Manipur Violence)। মঙ্গলবার রাজ্যের উখরুল জেলার লিটন গ্রামে (Litan Village) নতুন করে ব্যাপক গুলিবর্ষণের খবর পাওয়া গিয়েছে। দফায় দফায় চলা গুলির শব্দে গোটা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাজুড়ে আগামী ৫ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা (Web Shutdown Manipur) বন্ধ করে দিয়েছে প্রশাসন।

জ্বলছে ঘরবাড়ি, ঘরছাড়া স্থানীয়রা

সূত্রের খবর, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দুষ্কৃতীরা একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত ২১টি বাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল, তবে ভোরের তান্ডবের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০-এ। যদিও সরকারিভাবে এখনও নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

প্রাণভয়ে ঘর ছাড়ছেন স্থানীয়রা। লিটন গ্রামের কুকি এবং তাংখুল—উভয় সম্প্রদায়ের মানুষই নিজেদের প্রয়োজনীয় আসবাব ও সরঞ্জাম নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে পালাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেও এলাকায় চাপা উত্তেজনা ও মাঝে মাঝে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।

ব্যর্থ শান্তি বৈঠক

উত্তেজনা প্রশমিত করতে সোমবার মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং শান্তি ও সংযম বজায় রাখার আবেদন জানান। পরিস্থিতি পর্যালোচনায় জেলা প্রশাসন এবং উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো, বিধায়ক রাম মুইভা এবং কিমনেও হাওকিপ। তবে দীর্ঘ আলোচনার পরেও কোনো স্থায়ী সমাধান সূত্র বা সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

প্রশাসনের নজরদারি

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী টহল দিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *