Mamata’s Message to Counting Brokers | ‘আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব’, কাউন্টিং এজেন্টদের মাঠ না ছাড়ার বার্তা মমতার

Mamata’s Message to Counting Brokers | ‘আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব’, কাউন্টিং এজেন্টদের মাঠ না ছাড়ার বার্তা মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের গণনা যত এগোচ্ছে, উত্তেজনার পারদ ততই চড়ছে। এরই মধ্যে গণনায় কারচুপি এবং কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’র অভিযোগে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata’s Message to Counting Brokers)। দলীয় কর্মী ও কাউন্টিং এজেন্টদের মনোবল বাড়াতে এদিন এক কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, সূর্যাস্তের পরেই আসল জয় আসবে, তাই কাউকে ভয় না পেয়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, গণনার শুরুতে বিজেপির এগিয়ে থাকা আসলে একটি পরিকল্পিত ছক। তাঁর কথায়, “প্রথম দু-তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পড়ে দেখাবে। এটা বিজেপির প্ল্যান।” তিনি অভিযোগ করেন, প্রায় ১০০টি জায়গায় গণনা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। এমনকি কল্যাণী-সহ বেশ কিছু জায়গায় ইভিএম মেশিনে গড়মিল ধরা পড়েছে বলেও তিনি সরব হন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশন (ECI) ও কেন্দ্রীয় বাহিনীর (Central Power) আঁতাত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিজের ইচ্ছেমতো কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের অফিস ভাঙচুর ও জোরপূর্বক দখলের মতো ঘটনা ঘটাচ্ছে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তিনি বলেন, “আমাদের পুলিশ টোটালটাই কেন্দ্রীয় বাহিনীর সামনে মাথা নত করে কাজ করছে।”

গণনার মাঝপথে অনেক জায়গায় কর্মীদের মধ্যে হতাশা দেখা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের উদ্দেশ্যে বলেন, “কাউন্টিং এজেন্ট, কর্মীদের বলবো মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তর পর আপনারা জিতবেন।” তিনি মনে করিয়ে দেন যে, মাত্র ৩-৪ রাউন্ড গণনা হয়েছে, এখনও অনেক রাউন্ড বাকি। ৭০ থেকে ১০০টি এমন আসন আছে যেখানে তৃণমূল জেতার ক্ষমতা রাখে কিন্তু সেই তথ্য সামনে আনা হচ্ছে না বলে তাঁর দাবি।

পরিশেষে তাঁর হুঙ্কার, “কেউ ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।” এখন দেখার, নেত্রীর এই বার্তায় গণনাকেন্দ্রের কর্মীরা কতটা উদ্বুদ্ধ হন এবং বিকেলের দিকে বাংলার রাজনীতির ছবিটা সত্যিই পাল্টে যায় কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *