বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা বেজে গিয়েছে। ইতিমধ্যে বিজেপি, বামফ্রন্ট আংশিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে সকলের আগ্রহ শাসকদল তৃণমূলের প্রার্থীদের দিকে। ২৯৪ আসনে কে, কোথায় লড়বেন, তা জানতে মুখিয়ে বঙ্গবাসী। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সেই তালিকা ঘোষণার আগে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া কড়া কথায় বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশে তাঁর কটাক্ষপূর্ণ প্রশ্ন, ”এত ভয় পাচ্ছেন কেন? শুভবুদ্ধির উদয় হোক।” কমিশনকে বললেন, ”খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন? সরাসরি খেলুন না। সব আইন যখন ভঙ্গ করছেন, সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিং করুন। বিজেপির হয়ে দাঁড়ান না। হাসিমুখে বলব, যা ইচ্ছে করতে পারেন।”
এই বিষয়ে আরও খবর
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
