Mamata Banerjee | ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’, রমজানে নজরুলের বার্তায় সম্প্রীতির জয়গান মমতার

Mamata Banerjee | ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’, রমজানে নজরুলের বার্তায় সম্প্রীতির জয়গান মমতার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে (Ramadan 2026) সৌভ্রাতৃত্ব ও একতার জয়গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার বিকেলে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি রাজ্যবাসীকে রমজানের শুভেচ্ছা জানান। পোস্টে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান— “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান/ মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ” উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ফুটিয়ে তুলেছেন।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বাংলার পুণ্যভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সৃষ্টিসমূহ স্থান-কাল-পাত্র নির্বিশেষে সর্বজনীনতা ও ঐক্যের কথা বলে। এই ঐতিহ্যই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের হাত ধরে এগিয়ে গিয়েছে। তাঁর মতে, রমজান মাস কেবল উপবাসের সময় নয়, এটি মানবতা, প্রতিশ্রুতি রক্ষা এবং পারস্পরিক বন্ধন নিবিড় করার এক আদর্শ সময়।

উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাসে মুখ্যমন্ত্রী বিভিন্ন ইফতার মজলিসে শামিল হন। সেই ধারা বজায় রেখে গত বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভা আয়োজিত ‘দাওয়াত-এ-ইফতার’-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে একাসনে বসে প্রার্থনাতেও যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের মুহূর্তগুলিই শুক্রবার ভিডিওর মাধ্যমে তুলে ধরে তিনি লেখেন, “সমবেত প্রার্থনা ও একতার এক আদর্শ মঞ্চ হলো এই ইফতার।”

মুখ্যমন্ত্রীর এই পোস্টের মূল সুর ছিল পরমতসহিষ্ণুতা। তিনি স্পষ্ট করে দেন যে, বিভেদ নয়, বরং হাতে হাত রেখে চলাই বাংলার আসল পরিচয়। পবিত্র এই মাসে হিংসা ও বিদ্বেষ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *