Mamata Banerjee | এসআইআর-এর প্রতিবাদে আজ বনগাঁয় জনসভা মমতার

Mamata Banerjee | এসআইআর-এর প্রতিবাদে আজ বনগাঁয় জনসভা মমতার

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বনগাঁ শহরে জনসভা এবং ঠাকুরনগরে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বনগাঁ ও ঠাকুরনগরকে। এক হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বনগাঁয় আসবেন। হেলিকপ্টারেই কলকাতায় ফিরবেন।

তৃণমূল সূত্রের খবর, বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় এদিন জনসভা করবেন মমতা। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পদযাত্রা করবেন। তবে তিনি ঠাকুরবাড়িতে যাবেন কি না, তা এখনও সঠিক জানা যায়নি।

বিষয়টি নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ত্রিকোণ পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী সভা করবেন। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পদযাত্রায় অংশ নেবেন। এসআইআর নিয়ে মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রীর এদিনের কর্মসূচি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *