Mamata Banerjee | ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী, মন্তব্য এড়ালেন ‘অন্য দেশ’ নিয়ে

Mamata Banerjee | ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী, মন্তব্য এড়ালেন ‘অন্য দেশ’ নিয়ে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ‘অন্য দেশ’ নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার দেশপ্রিয় পার্কে, রাজ্য সরকার আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের (Mamata Banerjee) কর্মসূচিতে মমতা জানান, তিনি শুধুমাত্র নিজের দেশের কথাই বলতে চান।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোল মৃত্যু হয় ৫ জনের। সেই দিনটিকে স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিন্তু এবারের বাংলাদেশে দিনটি কোনও রকমে প্রাণহীন ভাবে পালন করা হয়। ঢাকা শহিদ মিনারে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন থাকার সময়ে সেখানে ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

তবে এনিয়ে কোনও কথা বলতে চাননি মুখ্যমন্ত্রী, তিনি শুধু বলেন, ‘অন্য কোনও দেশ নিয়ে আমি কিছু বলব না। আমি আমাদের দেশ নিয়ে বলব।’ এই সঙ্গেই রাজ্যে বাংলা ছাড়াও আরও অনেক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভাষা কারোর কেনা নয়। যে যে ভাষায় কথা বলেন সেটাই তাঁর মাতৃভাষা। নিজের মাতৃভাষা নিয়ে সবারই সেন্টিমেন্ট আছে। এই আবেগকে আমরা শ্রদ্ধা করি।’ এদিন মমতা জানান তাঁর সরকার কুরমালি, রাজবংশী, কামতাপুরী, অলচিকি সহ নানা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। এদিনের অনুষ্ঠানে স্মরণ করা হয় সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *