Malda | শটপাট-এ রৌপ্য পদক মালদার অনন্যার

Malda | শটপাট-এ রৌপ্য পদক মালদার অনন্যার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হরষিত সিংহ, মালদা: ন্যাশনাল স্কুল গেমসের শটপাট (লৌহগোলক নিক্ষেপ) প্রতিযোগিতায় সিলভার মেডেল জিতে মালদাকে (Malda) ফের একবার গর্বিত করল উঠতি প্রতিভা অনন্যা মণ্ডল। বাবা পেশায় কৃষক। দুঃস্থ সেই ঘরের মেয়ে পদক জিতে সোমবার বাড়ি ফিরে আসতেই খুশির হাওয়া এলাকায়।

ইংরেজবাজার ব্লকের ভর্তিটারি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী অনন্যা। প্রায় দু’বছর ধরে নঘরিয়া হাইস্কুলের শিক্ষক পুলক ঝা’র কাছে লৌহগোলক নিক্ষেপে প্রশিক্ষণ নিচ্ছে সে। পুলক বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণে আসে। আশা করি ও আগামীতে আরও ভালো ফল করবে।’ অনন্যার বাবা কাজল মণ্ডল বলেন, ‘আমার একমাত্র মেয়ে অনন্যা। কৃষিকাজ করে মেয়েকে যতদূর পারি এগিয়ে নিয়ে যাব।’ ১৪ বছর বয়সেই অনন্যার ঝুলিতে দুটি জাতীয় স্তরের পদক। এর আগে পূর্বাঞ্চল ওপেনে ব্রোঞ্জ পেয়েছিল সে।

রাজ্য স্কুল গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লৌহগোলক নিক্ষেপ ইভেন্টে প্রথম হয়েছিল অনন্যা। সেই সুবাদেই জাতীয় স্কুল গেমসে খেলার সুযোগ করে নেয়। গত ১ থেকে ৪ ডিসেম্বর ইন্দোরে প্রতিযোগিতা হয়। অনূর্ধ্ব ১৪ বিভাগে দ্বিতীয় স্থান পায় অনন্যা। অনন্যা বলে, ‘আগামীতে আমি অলিম্পিক গেমস খেলতে চাই। সেই লক্ষ্যেই প্রশিক্ষণ নিচ্ছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *