Malda | কন্যা সন্তান হওয়ায় আপ্লুত! ২০০ এলাকাবাসীকে নিয়ে রথ সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন বাবা

Malda | কন্যা সন্তান হওয়ায় আপ্লুত! ২০০ এলাকাবাসীকে নিয়ে রথ সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন বাবা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হরিশ্চন্দ্রপুর: বর্তমান সময়ে দাঁড়িয়েও অনেকে কন্যা সন্তানকে পরিবারের বোঝা ভাবেন। তাদেরই যেন এবার সপাটে জবাব দিল প্রান্তিক গ্রামের এক পরিবার। কন্যা সন্তান হওয়ার আনন্দে হাসপাতাল থেকে রথ সাজিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ধুমধাম করে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ২ ডিসেম্বর কন্যা সন্তান প্রসব করেন সুলতান নগরের বাসিন্দা সানজুরি খাতুন।

তাদের ঘরে এটাই প্রথম সন্তান। সানজুরির স্বামী শেখ সামিউলের ইচ্ছে ছিল তার প্রথম সন্তান মেয়ে হলে তিনি ধুমধাম করে সেই সন্তানকে বাড়ি নিয়ে যাবেন। যেমন ভাবা তেমনি কাজ। বাড়ি ফেরার দিনে মেয়ের জন্য রথ নিয়ে আসেন সামিউল। সঙ্গে এলাকার প্রায় ২০০ বাসিন্দা। রথে তখন বাজছে গান।

রীতিমতো উৎসবের আমেজ। সেই রথে করেই বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরে সদ্যোজাত। পেছনে তখন একাধিক গাড়ির লাইন। যারা মেয়েকে বোঝা ভাবেন তাদের বার্তা দিতেই এই আয়োজন বলে জানান শেখ সামিউল। মেয়ের ঠাকুমা নাজরা বিবি জানান, মেয়ে হয়েছে তাই খুব আনন্দ হচ্ছে। সকলে মিষ্টিমুখ করানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *