Malda | অফিসে ঢুকে বনকর্তার মাথা ফাটালো গাছ মাফিয়া! রক্তাক্ত রেঞ্জ অফিসার, চাঁচলে নজিরবিহীন তাণ্ডব

Malda | অফিসে ঢুকে বনকর্তার মাথা ফাটালো গাছ মাফিয়া! রক্তাক্ত রেঞ্জ অফিসার, চাঁচলে নজিরবিহীন তাণ্ডব

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সামসী: সরকারি অফিসে ঢুকে খোদ রেঞ্জ অফিসারকে (Forest Vary Officer Attacked) বেধড়ক মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কুখ্যাত গাছ মাফিয়ার বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদার (Malda) চাঁচল বনদপ্তরের অফিসে এই নজিরবিহীন হামলা ঘটে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বনকর্তা দুলাল সরকার।

বন দপ্তর (Forest Division) সূত্রে জানা গেছে, সম্প্রতি মালতীপুর-জালালপুর রাজ্য সড়কের ধার থেকে ১০টি মূল্যবান ইউক্যালিপটাস গাছ চুরি হয়। তদন্তে নেমে স্থানীয়দের বয়ানের ভিত্তিতে ‘মনিরুল ইসলাম’ নামে এক ব্যক্তির নাম উঠে আসে। বুধবার সকালে মনিরুল ও তার দলবল বন দপ্তরে চড়াও হয়ে জানতে চায়, কারা তার বিরুদ্ধে বয়ান দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বয়ানের কাগজটি দেখার পরই সেটি ছিঁড়ে ফেলে দুলাল সরকারের ওপর হামলা চালায় মনিরুল।

অফিসের ভেতরেই বনকর্তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র বা ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় একাধিক সেলাই পড়েছে; চোট লেগেছে হাত ও ঘাড়েও। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।

বনকর্মী রমেন সরকার বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অফিসের ভেতরেই যদি অফিসাররা আক্রান্ত হন, তবে কাজ করব কীভাবে?” কর্মীরা এখন দপ্তরে স্থায়ী পুলিশি নিরাপত্তার দাবি তুলেছেন।

মালদার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, “অভিযোগ জমা পড়েছে। সরকারি কর্মীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *