Malaika Arora | ভেঙেছে প্রেম, কিন্তু রয়েছে বন্ধুত্ব! মালাইকাকে জন্মদিনের শুভেচ্ছা প্রাক্তন প্রেমিক অর্জুনের

Malaika Arora | ভেঙেছে প্রেম, কিন্তু রয়েছে বন্ধুত্ব! মালাইকাকে জন্মদিনের শুভেচ্ছা প্রাক্তন প্রেমিক অর্জুনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালাইকা অরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুরের (Arjun Kapoor) প্রেম ভাঙার প্রায় দীর্ঘদিন পেরিয়েছে। তবে প্রেমে বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে তৈরি হয়নি তিক্ততা। বরং রয়ে গিয়েছে তাঁদের অটুট বন্ধুত্ব। তাই প্রাক্তন প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না অর্জুন।

আজ মালাইকার ৫২তম জন্মদিন। সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে মালাইকার একটি ছবি পোস্ট করেছেন অর্জুন। সেই সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন মালাইকা। উড়তে থাকো, হাসতে থাকো এবং সর্বদা খোঁজ চালিয়ে যাও।’ এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Latest and Breaking News on NDTV

যদিও গত জুন মাসে অর্জুনকে ৪০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মালাইকা। তিনি অর্জুনের একটি বুমেরাং ভিডিও পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন অর্জুন।’

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন মালাইকা ও অর্জুন। প্রেম চলাকালীন বয়সের ফারাক নিয়েও নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। তবে গত বছর জুন মাসে মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। তবে বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে সৌজন্য বজায় থাকবে, এমনটাই জানা গিয়েছিল সূত্র মারফত। তবে অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি দেখেই বিষয়টি নিয়ে নিশ্চিত হন অনুরাগীরা। যদিও মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়েও সেখানে পৌঁছে গিয়েছিলেন অর্জুন। অভিনেত্রীর যে কোনও সমস্যায় অর্জুন সর্বদা মালাইকার পাশে থেকেছেন। তাই জন্মদিনেও প্রাক্তনকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অর্জুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *