Mal Bazar | ডুয়ার্সে ফিল্ম সিটি নিয়ে আগ্রহী কাঞ্চন, মালে মন্ত্রী বুলুর সঙ্গে আলাপচারিতা 

Mal Bazar | ডুয়ার্সে ফিল্ম সিটি নিয়ে আগ্রহী কাঞ্চন, মালে মন্ত্রী বুলুর সঙ্গে আলাপচারিতা 

খেলাধুলা/SPORTS
Spread the love


অভিষেক ঘোষ, মালবাজার: কালিম্পং (Kalimpong) জেলার লাভায় ছবির শুটিং সেরে ট্রেনে কলকাতা ফেরার আগে বুধবার বিকেলে খানিকটা সময় মাল (Mal Bazar) শহরে এসে কাটালেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। শহরের সরকারি ট্যুরিস্ট লজে তিনি সাক্ষাৎ করেন স্থানীয় বিধায়ক তথা অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণমন্ত্রী বুলু চিকবড়াইকের সঙ্গে। মন্ত্রী পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান কাঞ্চনকে। দলীয় নেতা-কর্মীদের সেলফির আবদার রক্ষা করতেও দেখা যায় কাঞ্চনকে। এদিন কাঞ্চনের কাছে সাংবাদিকরা ডুয়ার্সে ফিল্ম সিটির প্রসঙ্গ তুললে কাঞ্চনকে এব্যাপারে বিশেষ আগ্রহী দেখায়। এ ব্যাপারে তিনি নিজের মতামতও জানান।

আসছে শীতে বড় পর্দায় মুক্তি পাবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র ভানুপ্রিয়া ভূতের হোটেল। ছবির উল্লেখযোগ্য চরিত্রগুলিতে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক‌, মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, মানসী সিনহা, বনি সেনগুপ্ত প্রমুখ। গত কয়েকদিন ছবির একটি অংশের শুটিং হয়েছে লাভায়। মাল শহরে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি এদিন কাঞ্চন মাল শহরের শিবোহম বালাজি মন্দির দর্শন করতে যান। তারপর সন্ধ্যায় নিউ মাল জংশন স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে কলকাতা রওনা হন।

ডুয়ার্সে (Dooars) শুটিংয়ে এসে কাঞ্চন বলেন, ‘প্রচুর পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের পর্যটন মানচিত্রে। পর্যটনের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডুয়ার্স।’ তবে বিভিন্ন সময়ে ডুয়ার্সে ফিল্ম সিটি তৈরির দাবি উঠেছে। সে বিষয়ে কাঞ্চনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের, বিশেষ করে ডুয়ার্সের প্রকৃতিকে বাঁচিয়ে একটি ফিল্ম সিটি হলে চলচ্চিত্র শিল্পের যুগান্তকারী পরিবর্তন ঘটবে। পাশাপাশি প্রচুর কর্মসংস্থান হবে।’ ডুয়ার্সে ফিল্ম সিটি তৈরির প্রসঙ্গ বিধানসভায় তুলবেন বলে জানান কাঞ্চন। তঁার সংযোজন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য ডুয়ার্সে ফিল্ম সিটি তৈরির দাবি যদি মুখ্যমন্ত্রীর কানে একবার তোলা যায়, তাহলে সেই কাজ নিশ্চিত হবেই। দক্ষিণবঙ্গে বারুইপুরে তৈরি হচ্ছে ফিল্ম সিটি। সেটির অনুকরণে ডুয়ার্সে তৈরি হলে সেটা করতে হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতিতে। মুখ্যমন্ত্রীর কাছে দাবিটি পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রী বুলু চিকবড়াইককে তিনি অনুরোধ করেন। প্রসঙ্গত, কাঞ্চন স্পষ্ট করে জানান, পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে জুন মালিয়া সকলেই ডুয়ার্সে ফিল্ম সিটি তৈরির পক্ষে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *