Mal Bazar | জলমগ্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতি! চিন্তায় ঘুম উড়েছে টোটগাঁও গ্রামের

Mal Bazar | জলমগ্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতি! চিন্তায় ঘুম উড়েছে টোটগাঁও গ্রামের

ভিডিও/VIDEO
Spread the love


মালবাজার: এ যেন গোঁদের ওপর বিশফোড়া! একেই গোটা গ্রাম তিস্তার জলে প্লাবিত, তার মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে হাতি (Elephant)। এই কঠিন পরিস্থিতিতে কার্যত দিন কাটাচ্ছেন জলপাইগুড়ি জেলার মালবাজার (Mal Bazar) ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটগাঁও গ্রাম।

প্রতি বছরই তিস্তার জলে প্লাবিত হয় টোটগাঁও গ্রাম। বর্ষা এখনও সেভাবে শুরুই হয়নি, তার আগেই বন্যা পরিস্থিতি টোটগাঁও গ্রামে। গ্রাম নাকি নদী দেখে বোঝার উপায় নেই। একাধিক বাড়ি জলমগ্ন। নদীতে ভেসে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটালেও স্থানীয়দের এখন বড় চিন্তার কারণ হাতি। এত জল, তবুও গ্রামজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। স্থানীয়রা বলেন, একদিকে জল, অন্যদিকে হাতি। এমতাবস্থায় আমরা কীভাবে থাকব? একদিকে সেচ দপ্তর, অন্যদিকে বনদপ্তর উভয়েরই নজর দেওয়া উচিত  টোটগাঁও গ্রামের দিকে। এখন দেখার অসহায় মানুষগুলির কথায় টনক নড়ে কিনা দুই দপ্তরের।

 

 

 

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *