Make-up Ideas | ভাইফোঁটার দিন শাড়ির সঙ্গে কেমন মেকআপ করবেন? জেনে নিন

Make-up Ideas | ভাইফোঁটার দিন শাড়ির সঙ্গে কেমন মেকআপ করবেন? জেনে নিন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সকালে স্নান সেরে ভাইফোঁটা দেবেন এদিকে এত সকালে কি করে শাড়ি পরে সাজবেন? শুধু তো ফোঁটা দেওয়া নয়, ভালো ভালো ছবি তুলে পোস্টও করতে হবে। তার জন্যে তো ঠিকঠাক মেকআপ(Make-up Ideas) করতে হবে। ছিমছাম নিখুঁত মেকআপেই(Make-up Ideas) হতে হবে নজরকাড়া। জেনে নিন কিভাবে করবেন।

মুখের মেকআপ

বেছে নিতে পারেন টিন্টেড ময়েশ্চারাইজ়ার। ফাউন্ডেশন লাগানো আর ব্লেন্ড করতে অনেকটাই সময় লাগে। তাই তাড়াহুড়ো থাকলে এসপিএফ যুক্ত টিন্টেড ময়েশ্চারাইজ়ার কাজে লাগতে পারে। কপালে, দুই গালে, নাকে আর চিবুকে পাঁচটা ফোঁটায় ময়েশ্চারাইজ়ার লাগান, তার পর আঙুল দিয়ে ভাল করে সারা মুখে মেখে নিন। চোখের তলায় কালি থাকলে তা ঢাকতে কনসিলার লাগাতে পারেন। ক্রিম কনসিলার স্টিক দিয়ে চোখের ঠিক নীচ বরাবর লাইন টানুন। তার পর ভাল করে মিশিয়ে দিন। মুখে দাগছোপ থাকলে তা-ও ঢাকতে কনসিলার ব্যবহার করতে পারেন।

চোখের মেকআপ

হালকা রঙের আইশ্যাডো চোখের পাতার উপরে লাগান। শেড গাঢ় রঙের হলে চোখের বাইরের কোনায় একটু গাঢ় করে লাগান, তারপর আঙুল দিয়ে ভিতর দিকে মিলিয়ে দিন। চোখ বড়ো আর উজ্জ্বল দেখাতে নীচের পাতায় ন্যুড শেডের আইলাইনার পরতে পারেন।

ঠোঁটের মেকআপ

সকালের দিকে ব্যবহার করতেই পারেন প্যাস্টেল লিপস্টিক। হালকা রঙের প্যাস্টেল লিপস্টিক পরলে আপনার সাজ খুব বেশি চড়া হবে না অথচ সাজে আসবে নতুনত্বের ছোঁয়া। ম্যাট আর গ্লসি লিপস্টিকের পাশাপাশি এখন বাজারে বেশ ভাল সাড়া ফেলেছে ক্রিম লিপস্টিকের নানান শেড। ঠোঁট সারাদিন আর্দ্র রাখে ক্রিম লিপস্টিক, আবার খুব বেশি চকচকও করে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *