Maharashtra | মহারাষ্ট্রের পালঘরে ভবন ধসে শিশু সহ নিহত দুই

Maharashtra | মহারাষ্ট্রের পালঘরে ভবন ধসে শিশু সহ নিহত দুই

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের পালঘরে ভবন ধসে শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৯ জন। তাঁদের উদ্ধার করে ভিরার এবং নালাসোপাড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতদের নাম আরোহী ওমকার জোভিল (২৪) এবং উৎকর্ষ জোভিল (১)। উদ্ধারকাজ এখনও চলছে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বুধবার জানিয়েছেন, পালঘর জেলার ভাসাইতে একটি ভবনের একাংশ ধসে দুজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১২​​টা নাগাদ ভাসাইয়ের নারাঙ্গি রোডে চারতলা একটি ভবনের পিছনের অংশ আচমকা ভেঙে পড়ে। খবর পেয়ে দমকল ও এনডিআরএফের দুটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভাসাই-ভিরার সিটি মিউনিসিপাল ​​কর্পোরেশনের (ভিভিএমসি) এক কর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরিয়ে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পালঘরের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিবেকানন্দ কদম বলেন, ‘রমাবাই অ্যাপার্টমেন্টের পিছনের অংশ ধসে পাশের চালে পড়ে। উদ্ধার অভিযান এখনও চলছে।’ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *