উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পুজোর আর মাত্র কয়েকদিন। ফেশিয়াল, ফেস-মাসাজ করানোর পরিকল্পনা অনেকেরই আছে। কিন্তু কর্মব্যস্ততার কারণে সময় হয়ে উঠছে না। এ দিকে দিনভরের ক্লান্তিতে মুখে ফোলা ভাব বেড়েই চলেছে। ক্লান্তি, হতাশা, মানসিক চাপের ছাপও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে মুখে। সে কারণে ফেস-মাসাজের(Magnificence ideas) নানা পদ্ধতি শিখে নিয়ে বাড়িতেই করতে পারেন নিয়মিত। সকালে ও রাতে শুতে যাওয়ার আগে মাসাজ করে নিলে ত্বক টানটান থাকবে, ফোলা ভাবও দূর হবে। রইল সহজ কিছু পদ্ধতি।
মুখের যত্ন
ত্বকের ধরন অনুযায়ী তেল বা সিরাম বাছতে হবে। দিনে বা রাতে, যে কোনও সময়েই মুখের মাসাজ করতে পারেন। চাইলে রোজ ব্যবহারের ক্রিম ব্যবহার করেও মাসাজ করা তা ছাড়া নারকেল তেল যে কোনও ত্বকের জন্যই স্বাস্থ্যকর। হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে ঘাড়ের নীচ থেকে শুরু করে, উপরের দিকে চোয়াল অবধি মাসাজ করুন। তার পর চোয়ালের পাশ বরাবর আঙুল দিয়ে আলতো করে চাপ দিন এবং কান পর্যন্ত মাসাজ করুন। এর পর নাকের দু’পাশ থেকে কানের দিক অবধি টেনে নিয়ে যান। কপাল থেকে হেয়ারলাইন অবধি বৃত্তাকারে মালিশ করুন।
কপালের যত্ন
কপালের কোঁচকানো চামড়া, বলিরেখার দাগ দূর করতে এই মাসাজ(Magnificence ideas) করতে পারেন। এতে ত্বক টানটান হবে, জেল্লাও বাড়বে। প্রথমে তেল, সিরাম বা ময়েশ্চারইজ়ার নিন। দুই হাতের আঙুল দিয়ে কপালের মাঝখান থেকে বাইরের দিকে আলতো চাপ দিয়ে মালিশ করুন। এর পর কপালে উল্লম্ব ও আড়াআড়ি ভাবে ছোট ছোট বৃত্তাকারে মাসাজ করুন।
