Magnificence ideas | ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে রোজ পান করুন এই তিন পানীয়

Magnificence ideas | ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে রোজ পান করুন এই তিন পানীয়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনেকেই আছে যারা মেকআপে অভ্যস্ত না, কিন্তু পুজোর কদিন কমবেশি সবাই সাজগোজ করে। কিন্তু শুধু মেকআপ করলেই যে সৌন্দর্য ফুটে উঠবে, তা নয়। আসল জেল্লা আসে ভেতর থেকে। পরিষ্কার, দাগছোপহীন আর ব্রণমুক্ত ত্বক থাকলে আলাদা করে ভারী মেকআপেরও দরকার পড়ে না। সামান্য লিপস্টিক আর ছোট্ট টাচ-আপই যথেষ্ট হয়ে ওঠে। সকালে নিয়ম করে এই তিন পানীয় খেলে ভেতর থেকে পরিষ্কার হবে শরীর, আর ত্বকও হয়ে উঠবে চকচকে।

গ্রিন টি

দিনে ৩–৪ কাপ গ্রিন টি খেলে ত্বক পাবে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট। এটি বার্ধক্যের ছাপ, দাগছোপ আর ব্রণের হাত থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে, সঙ্গে কমে নানা রোগের ঝুঁকি।

হলুদ-লেবু-মধুর জল

এই পানীয় যেমন শরীরের টক্সিন দূর করে, তেমনি ত্বকের জেল্লা(Magnificence ideas) বাড়ায়। এক গ্লাস জলে কাঁচা হলুদের রস, লেবুর রস আর মধু মিশিয়ে নিন। টানা সাত দিন পান করলে শুধু পেটের মেদ কমবে না, ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি পাবেন।

শসার জুস

শসা একদিকে শরীরকে হাইড্রেটেড রাখে, অন্যদিকে ত্বকেও আনে সতেজতা। শুধু খাওয়া নয়, শসার রসও সমান কার্যকর। একখানা শসার সঙ্গে তুলসী ও পুদিনা পাতা ব্লেন্ড করে লেবুর রস মিশিয়ে নিন। প্রতিদিন এক গ্লাস করে খেলে শরীর থেকে টক্সিন বের হবে, আর সপ্তাহখানেকেই ত্বকের উজ্জ্বলতা(Magnificence ideas) চোখে পড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *