Madhyamik Examination 2026 | স্কুলের ভুলে কপাল পুড়বে না পড়ুয়াদের! মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে মুশকিল আসান ব্রাত্য বসুর – Uttarbanga Sambad

Madhyamik Examination 2026 | স্কুলের ভুলে কপাল পুড়বে না পড়ুয়াদের! মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে মুশকিল আসান ব্রাত্য বসুর – Uttarbanga Sambad

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2026) শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই অ্যাডমিট কার্ড নিয়ে দুশ্চিন্তায় থাকা যোগ্য পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Schooling Minister Bratya Basu)। স্কুলের গাফিলতির কারণে যে সমস্ত পড়ুয়া এখনও এনরোলমেন্ট করতে পারেনি বা অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য পুনরায় অনলাইন পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ শিক্ষামন্ত্রী জানান, কোনো যোগ্য পরীক্ষার্থী যাতে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

  • পোর্টাল খোলার সময়: ২৭ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত।
  • প্রক্রিয়া: এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলো অনলাইনে এনরোলমেন্ট সম্পন্ন করলেই পড়ুয়ারা তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে।

ব্রাত্য বসু হুঁশিয়ারি দিয়ে আরও জানান, ভবিষ্যতে স্কুলগুলোর পক্ষ থেকে এই ধরনের গাফিলতি যাতে আর না ঘটে, সে বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। তবে একই সময়ে রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা।

নির্বাচনী কাজে যুক্ত অনেক স্কুল পরিদর্শক ও শিক্ষক আবার মাধ্যমিক পরীক্ষার ডিউটিতেও রয়েছেন। এছাড়া কলকাতা ও শহরতলীর অনেক স্কুলেই ভোটার তালিকার শুনানি কেন্দ্র করা হয়েছে। এই জোড়া পরিস্থিতি সামাল দিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন যাতে এসআইআর প্রক্রিয়ার কোনো প্রভাব না পড়ে, তার জন্য বিকল্প শুনানি কেন্দ্রের ব্যবস্থা এবং কর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *