Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo Lane) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থাইল্যান্ডে আটক হওয়া ক্লাবের মালিক, লুথরা ভাইদের বিরুদ্ধে এবার গুরুতর কর্পোরেট জালিয়াতির অভিযোগ উঠল। জানা গেছে, উত্তর দিল্লির একই ঠিকানায় নথিভুক্ত অন্তত ৪২টি সন্দেহজনক কোম্পানির হদিস মিলেছে যার সঙ্গে হসপিটালিটি সেক্টরের প্রভাবশালী এই দুই ভাইয়ের সরাসরি যোগাযোগ মিলেছে।

নথি পরীক্ষা করে দেখা গেছে, সৌরভ (Saurabh) এবং গৌরব (Gaurav) লুথরা মোট ৪২টি কোম্পানি ও লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের (LLP) ডিরেক্টর বা অংশীদার হিসেবে রয়েছেন, যার মধ্যে অনেকগুলিরই বাস্তবে কোনও অস্তিত্ব নেই বলে মনে করা হচ্ছে। একই ঠিকানায় এতগুলি কোম্পানির সংযোগ সাধারণত শেল কোম্পানি (shell firms), মানি লন্ডারিং (cash laundering) এবং বেনামী (benami) লেনদেন-এর দিকে ইঙ্গিত করে। লুথরা ভাইদের কোম্পানির প্রচারে থাইল্যান্ডের ফুকেট-এ আউটলেট থাকার দাবি করা হলেও, তদন্তে সেখানে কোনও চালু আউটলেট, গ্রাহক রিভিউ বা যাচাই করা ঠিকানা খুঁজে পাওয়া যায়নি।

অভিযুক্তদের সঙ্গে যুক্ত কয়েকটি কোম্পানির মধ্যে রয়েছে, Osrj Meals and Leisure Non-public Restricted, Being GS Hospitality Non-public Restricted, Being FS Pacific Hospitality Non-public Restricted, Being Life Hospitality Non-public Restricted, Being Bharat Hospitality Non-public Restricted, এবং Advantage Meals and Brevages Non-public Restricted।

গোয়া অগ্নিকাণ্ডের মাত্র পাঁচ ঘণ্টা পর দিল্লি থেকে ইন্ডিগো বিমানে চড়ে থাইল্যান্ডের ফুকেটে পালিয়ে গিয়েছিলেন লুথরা ভাইয়েরা। বৃহস্পতিবার ফুকেটে তাঁদের আটক করা হয়েছে। এই আবহেই দিল্লির আদালতে আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করেছিলেন এই দুই ভাই। কিন্তু সেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সূত্রের খবর, লুথরা ভাইদের হেফাজতে নিতে এবং ভারতে বিচারের জন্য ফিরিয়ে আনতে গোয়া পুলিশের একটি দল শীঘ্রই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *