উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে এসে পৌঁছোলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মেসির সঙ্গে রয়েছেন উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল।
#WATCH | West Bengal: Star footballer Lionel Messi greets his followers at Salt Lake Stadium in Kolkata
A pleasant match and a felicitation ceremony will likely be organised right here. #Messi𓃵 #MessiInIndia
(Video Supply: DD Sports activities) pic.twitter.com/BmxhJ7PQAT
— ANI (@ANI) December 13, 2025
এদিন মেসিকে সামনে থেকে দেখতে কানায় কানায় পূর্ণ যুবভারতী। হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান ‘ফুটবলের রাজপুত্র’।
#WATCH | West Bengal: Star footballer Lionel Messi greets his followers at Salt Lake Stadium in Kolkata
A pleasant match and a felicitation ceremony will likely be organised right here. #Messi𓃵 #MessiInIndia
(Video Supply: DD Sports activities) pic.twitter.com/ijEsiDMwEg
— ANI (@ANI) December 13, 2025
শুক্রবার রাত প্রায় আড়াইটা নাগাদ ‘গোট টুর অফ ইন্ডিয়া’য় কলকাতায় পৌঁছেছেন লিওনেল মেসি। শনিবার লেকটাউনে নিজের ৭০ ফুটের মূর্তির ভার্চুয়ালি উন্মোচন করেন ফুটবলের কিংবদন্তি। নিজের মূর্তি দেখে মুগ্ধ মেসিও। তিনি বলেন, ‘আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের। আমি খুব খুশি এখানে আসতে পেরে। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভালো লাগছে। আর্জেন্টিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে।’ দ্বিতীয়বারের জন্য তিলোত্তমায় এসেছেন মেসি। এদিন হায়াত হোটেল থেকে ভার্চুয়ালি নিজের মূর্তির উন্মোচন করেন তিনি। এরপর যুবভারতীর উদ্দেশে রওনা হন।
গতকাল ফুটবলের ‘রাজপুত্র’কে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন ফুটবলপ্রেমীরা। তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এমনিতে মেসির কলকাতা পা রাখার কথা ছিল দেড়টা নাগাদ। কিন্তু নির্ধারিত সময়ের বেশ খানিক্ষণ পর মেসির বিমান নামে কলকাতায়। বিমানবন্দর থেকে বেরোতে ৩টে পেরিয়ে যায়। রাত বাড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমতে শুরু করে। কারও হাত জাতীয় পতাকা, কারও বা আর্জেন্টিনার। কেউ বা ফুটবল বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে হাজির। শীতের রাতে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ছিলেন খুদেরাও।
বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তাঁর হোটেলে। জানা গিয়েছে, সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তাঁর অনেক ভক্তরা উপস্থিত ছিলেন। মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, তাঁর প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল।
এদিন পরপর কর্মসূচি রয়েছে মেসির। গোট কনসার্টের পর এদিন দুপুর ২টোর পর লিও কলকাতা ছেড়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন। কলকাতায় মেসির সফর এবার অতি সংক্ষিপ্ত হলেও মেসি ভারতে থাকবেন তিনদিন। হায়দরাবাদ থেকে তিনি রবিবার মুম্বই যাবেন এবং সোমবার যাবেন দিল্লি।
