Lalbazar to type an ‘AI Activity Power’ for stop cyber assault

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


জঙ্গিদের সাইবার হামলায় বিপর্যস্ত হয়ে যেতে পারে নেটওয়ার্ক। ক্ষতিগ্রস্ত হয় ওয়েবসাইট। এর আগেও সাইবার হামলা চালিয়ে নষ্ট করার চেষ্টা হয়েছে বহু সরকারি ওয়েবসাইট। সাইবার হামলার ওষুধ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই গুরুত্ব দিচ্ছে পুলিশ। আর এই সাইবার অ‌্যাটাক রোধ ও সাইবার অপরাধ দমনে এবার ‘এআই টাস্ক ফোর্স’ তৈরি করছে লালবাজার।

পুলিশ জানিয়েছে, এর আগেও একাধিকবার সাইবার হামলা হয়েছে কলকাতা ও এই রাজ্যেও। অনেক সরকারি ওয়েবসাইটের উপর হামলা চালিয়ে হ‌্যাক করা হয়েছে। এমনকী, পাকিস্তান থেকেও এই হ‌্যাক বা হামলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এর পিছনে জঙ্গিগোষ্ঠী বা পাক চর সংস্থা আইএসআই রয়েছে, সেই সম্ভাবনাও রয়েছে। কোনও সাইবার অ‌্যাটাকের পর তা মেরামতি করতেও অনেক সময় লাগে। এই ব‌্যাপারে আগাম কোনও সতর্কতা থাকলে সাইবার হামলা রোধ করা অনেক সহজ হয়ে পড়ে। গোয়েন্দাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজ‌্যান্স বা এআই-এর সাহায্যে এই হামলার আগেই সতর্কবার্তা পাওয়া সম্ভব। তাই এবার এআই-কেই গুরুত্ব দিচ্ছেন লালবাজারের সাইবার অপরাধ শাখার আধিকারিকরা। তারই ভিত্তিতে এবার লালবাজার ‘এআই টাস্ক ফোর্স’ তৈরি করছে।

এই ব‌্যাপারে লালবাজারের এক কর্তা জানান, সাইবার অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রেও ‘এআই’কে ব‌্যবহার করা যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ক্রমে ‘এআই’ অত‌্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাই ‘এআই টাস্ক ফোর্স’ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এই টাস্ক ফোর্সে কতজন আধিকারিক থাকবেন ও কীভাবে তা কাজ করবে, তা নিয়ে আলোচনা করছেন লালবাজারের কর্তারা। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সাধারণভাবে অনেক সিগন‌্যালই চোখে পড়ে না সাইবার বিশেষজ্ঞদের। অথচ এই সিগন‌্যালগুলি জানা গেলে সাইবার হামলা রোধ করা সম্ভব। এআই-এর মাধ‌্যমে এই সিগন‌্যালগুলি শনাক্ত করা যেতে পারে।

‘এআই টাস্ক ফোর্স’ এই সিগন‌্যাল শনাক্ত করতে পারলে সহজেই রোধ করতে পারবে সাইবার হামলা। এ ছাড়াও লালবাজারের সাইবার বিশেষজ্ঞ তথা ‘এআই টাস্ক ফোর্স’-এর আধিকারিকরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও অনেক কাজে লাগাতে চাইছেন। অচেনা কোনও কম্পিউটার বা ডিভাইস ব‌্যবহার করে সাইবার অপরাধীরা যদি ম‌্যালওয়‌্যার প্রবেশ করাতে চায়, তখন সেটাও শনাক্ত করতে পারবে এআই। কোনও হ‌্যাকার বা ব‌্যক্তি সাইবার হুমকি দিলেও আইপি অ‌্যাড্রেস, তার ‘স্বভাব বা ব‌্যবহার’-এর প‌্যাটার্ন দেখে যে সাইবার হুমকি দিয়েছে, তাকে এআই শনাক্ত করতে পারবে। কোনও ফিশিং বা স্প‌্যাম হামলার আগেই সাইবার অপরাধীদের পাঠানো মেলের লিঙ্ক, অ‌্যাটাচমেন্ট বা মেসেজ দেখে সেগুলি এআই আটকাতে পারবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রেও ‘এআই টাস্ক ফোর্স’ বিশেষ ব‌্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *