Kunal Ghosh | ‘মুখোশধারী রামবামের ব্রিগেড’, বামেদের সমাবেশকে কটাক্ষ কুণালের

Kunal Ghosh | ‘মুখোশধারী রামবামের ব্রিগেড’, বামেদের সমাবেশকে কটাক্ষ কুণালের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বামেদের ব্রিগেড সমাবেশকে অনেক আগে থেকেই কটাক্ষ করে আসছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) । কুণালের মূল কথা বামেদের ব্রিগেডে যারা ভিড় জমাবেন, তারা আদতে বিজেপিকে ভোট দেবেন। অর্থাৎ বাম ব্রিগেডে ভিড় হলেও তাতে বামেদের শূন্য দশা কাটবে না। এদিনও সোশ্যাল মিডিয়ায় বাম ব্রিগেডকে কটাক্ষ ছুঁড়ে দেন কুণাল। তিনি বলেন, ‘ইনকিলাব জয় শ্রীরাম, এটা মুখোশধারী রামবামের ব্রিগেড।’

কুণাল ফের জোরের সঙ্গে বলেন, ‘আবার বলছি, যাঁরা আজ সিপিএমের (CPIM) ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা ৯৯ শতাংশই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এঁরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত। ফলে, আজকের ছবির ক্যাপশন: মঞ্চ সিপিএমের, ভোটার বিজেপির (BJP)। এটা মুখোশধারী রামবামের ব্রিগেড।” এরপর তিনি একটি ভিডিও পোস্ট করেছেন  কুণাল ঘোষ। সেই ভিডিও প্রকাশ করে কুণাল দাবি করেছেন বামপন্থী বুথ এজেন্ট বিজেপিকে জেতানোর কথা বলছেন।

বাস্তবে বামেরা বাংলায় ক্রমশ ক্ষয়ীষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। তা সত্ত্বেও বামেদের ব্রিগেড সমাবেশে যেভাবে ভিড় হয় যে উৎসাহের সঙ্গে কর্মী সমর্থকরা এই দুর্দিনেও নেতাদের বক্তৃতা শুনতে আসেন তাতে রাজনৈতিক মহল খানিকটা বিস্মিত। কিন্তু দেখা যায় এত ভিড়ের প্রতিফলন সেভাবে ভোটবাক্সে পড়ে না। এই সুযোগে বিরোধী তৃণমূলও কটাক্ষে বিঁধে থাকে বামকে। জানিয়ে দেয়, ব্রিগেড ভরালেও বামেদের ভোট পায় বিজেপি। আর তাতেই বাংলায় বিজেপির ভোট বাড়ে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা বাংলায় দুর্বল সিপিএমের ক্ষমতায় ফেরর সম্ভাবনা নেই বুঝে অনেক তৃণমূল বিরোধী বাম ভোটারও এখন বিজেপি মুখো। প্রকাশ্যে বিজেপি না করলেও অনেকেই তৃণমূলকে হটাতে বিজেপিকে ভোট দেন। যেভাবে ২০১১র সময় অনেক বাম ভোটার বামেদের প্রতি রুষ্ট হয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। রাজনীতির খেলায় বিষয়টা অস্বাভাবিক নয়। তবে এবারের ব্রিগেডের ফসল আদৌ বামেরা ভোট বাক্সে তুলে আনতে পারবে কিনা তা বলবে সময়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *