Kolkata | অনুশীলনে অনুপস্থিত দিমি-আলবার্তো, আইএসএল শুরুর অপেক্ষায় কামিন্স

Kolkata | অনুশীলনে অনুপস্থিত দিমি-আলবার্তো, আইএসএল শুরুর অপেক্ষায় কামিন্স

খেলাধুলা/SPORTS
Spread the love


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সর্বোচ্চ লিগ কবে শুরু হবে? সাধারণ সমর্থকদের মতো এই প্রশ্নের উত্তর খুঁজছেন মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররাও। এক মাসের ছুটি কাটিয়ে সোমবার থেকে অনুশীলন শুরু করল সবুজ-মেরুন শিবির। বাকিরা যোগ দিলেও প্রথম দিন অনুপস্থিত দুই বিদেশি দিমিত্রিস পেত্রাতোস ও আলবার্তো রডরিগেজ। খোঁজ নিয়ে জানা গেল আলবার্তোর যে বিমানে আসার কথা ছিল তা বাতিল হয়েছে। ফলে সময়মতো কলকাতায় পৌঁছাতে পারেননি তিনি। মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন স্প্যানিশ ডিফেন্ডার। পেত্রাতোস কলকাতায় আসবেন ৩ ডিসেম্বর।

এদিন প্রস্তুতির শুরুতে নিয়মমাফিক ফিজিকাল ট্রেনিং চলল আধ ঘণ্টা। তারপর বাস্তব রায়ের তত্ত্বাবধানে ঘণ্টাখানেক বল পায়ে জোরকদমে অনুশীলন করলেন জেমি ম্যাকলারেন, মনবীর সিং, শুভাশিস বসুরা। সম্প্রতি হেডকোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন হোসে ফ্রান্সিসকো মোলিনা। যদিও মোলিনা-বিদায় সবুজ-মেরুন সাজঘরের পরিবেশে যে বড় কোনও প্রভাব ফেলতে পারেনি, অনুশীলনের মেজাজ দেখেই তা বেশ বোঝা গেল।

অনুশীলন শেষে পরিচিত সাংবাদিকদের দেখে নিজে থেকেই এগিয়ে এলেন জেসন কামিন্স। কথা বলতে গিয়ে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা ঢেকে রাখতে পারলেন না বাগানের অজি ফুটবলার। কামিন্স বলেছেন, ‘আমরা সবাই খেলার জন্য পুরোপুরি তৈরি। তবে এই মুহূর্তে সামনে কোনও ম্যাচ নেই। যে জন্য হতাশও লাগছে। শুনছি জানুয়ারিতে লিগ (আইএসএল) শুরু হতে পারে। তা হলে খুবই ভালো হয়।’ সত্যিই তো, অন্য মরশুমে এতদিনে আইএসএলে দলগুলির ৮ থেকে ৯টা ম্যাচ খেলা হয়ে যায়। সেখানে এবার এখনও দেশের সর্বোচ্চ লিগের ভবিষ্যৎই স্পষ্ট নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *