Kitchen Objects | হজমের সমস্যা থেকে ক্যানসার, আপনার হেঁশেলেই লুকিয়ে নেই তো এই ৫ শত্রু?

Kitchen Objects | হজমের সমস্যা থেকে ক্যানসার, আপনার হেঁশেলেই লুকিয়ে নেই তো এই ৫ শত্রু?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকতে আমরা কত কী-ই না করি! অথচ আমাদের অজান্তেই রান্নাঘরের কিছু অতিপরিচিত জিনিস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বড় কোনও রোগ না থাকলেও গ্যাস-অম্বল, হজমের সমস্যা বা সর্দি-কাশি লেগেই থাকছে। চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য হেঁশেল থেকে অবিলম্বে পাঁচটি জিনিস বাদ দেওয়া জরুরি (Kitchen Objects)।

প্লাস্টিকের চপিং বোর্ড

সবজি কাটার সময় প্লাস্টিকের বোর্ড থেকে সূক্ষ্ম ‘মাইক্রোপ্লাস্টিক’ খাবারের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করে। গবেষণা বলছে, এই কণাগুলো অন্ত্রের ক্ষতি করে এবং শরীরে প্রদাহ সৃষ্টি করে, যা পরবর্তীকালে ক্যানসারের কারণ হতে পারে। এর বদলে কাঠ বা বাঁশের বোর্ড ব্যবহার করা নিরাপদ।

চিনি

চিনিতে ক্যালোরি প্রচুর থাকলেও পুষ্টিগুণ শূন্য। এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ইনসুলিনের কার্যক্ষমতা কমায়। লিভারের ক্ষতি এবং মেদ বৃদ্ধির জন্য চিনি সরাসরি দায়ী। চিনির বদলে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ‘স্টিভিয়া’ ব্যবহার করা যেতে পারে।

রিফাইনড ভেজিটেবিল অয়েল

অত্যধিক প্রক্রিয়াজাত এই তেলে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে, যা শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রান্নায় রিফাইনড অয়েলের পরিবর্তে ‘কোল্ড প্রেস’ বা ঘানির তেল ব্যবহার করা শরীরের জন্য অনেক বেশি উপকারী।

প্যাকেটজাত ও ‘রেডি টু ইট’ খাবার

সময়ের অভাবে অনেকেই গরম করে খাওয়ার তৈরি খাবারে অভ্যস্ত। কিন্তু এসব খাবারে থাকা অতিরিক্ত সোডিয়াম, রাসায়নিক এবং প্রিজারভেটিভ পাকস্থলীর ওপর চাপ সৃষ্টি করে। এটি হরমোনের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

নিম্নমানের চকোলেট

বাজারের সস্তার চকোলেটে কোকো-র বদলে থাকে ‘ভেজিটেবিল ফ্যাট’ ও রাসায়নিক ইমালসিফায়ার। এগুলো হজমে ব্যাঘাত ঘটায় এবং ত্বকের সমস্যা তৈরি করে। চকোলেট কেনার আগে তার উপকরণ দেখে নেওয়া অত্যন্ত জরুরি।

সামান্য সতর্কতাই পারে বড় বিপদ এড়াতে। সুস্থ থাকতে আজই আপনার রান্নাঘর সংস্কার করুন এবং প্রাকৃতিক ও ভেষজ উপাদানের ওপর ভরসা রাখুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *