Kishanganj Acid Assault | জমি বিবাদের চরম পরিণতি! কিশনগঞ্জে ৪ জনের ওপর অ্যাসিড হামলা, শ্রীঘরে প্রতিবেশী দম্পতি

Kishanganj Acid Assault | জমি বিবাদের চরম পরিণতি! কিশনগঞ্জে ৪ জনের ওপর অ্যাসিড হামলা, শ্রীঘরে প্রতিবেশী দম্পতি

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: নেপাল সীমান্ত লাগোয়া কিশনগঞ্জের সুখানি থানা এলাকায় জমি নিয়ে বিবাদের (Land Dispute) জেরে মর্মান্তিক অ্যাসিড হামলার ঘটনা ঘটল (Kishanganj Acid Assault)। এই হামলায় ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ সুখানি সীমান্তের কাঁদোগাঁও গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে প্রবল বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদ চলাকালীন হঠাৎই এক পক্ষ অপর পক্ষের ওপর গরম জলে অ্যাসিড মিশিয়ে হামলা চালায়। অ্যাসিডের তীব্রতায় ঝলসে যান ভেলু দাস, তাঁর ছেলে সুশান্ত দাস, মনোজ ঠাকুর এবং ভুলা সাহানী। আহতরা প্রত্যেকেই স্থানীয় কাদোগাঁও ও সুখানি গ্রামের বাসিন্দা। আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে কিশনগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত ভেলু দাসের স্ত্রী পিংকি দেবী সুখানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫/২৬ নম্বর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এসডিপিও-২ মঙ্গলেশ সিংয়ের নেতৃত্বে শুক্রবার দুপুরে অভিযুক্ত দীপক সিং ও তাঁর স্ত্রী কোনী সিংকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলেশ বাবু জানান, ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতলটি বাজেয়াপ্ত করা হয়েছে।

বর্তমানে কিশনগঞ্জ সদর হাসপাতালে আক্রান্ত চারজনের চিকিৎসা চলছে। পুলিশ এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ধৃত দম্পতিকে শনিবার কিশনগঞ্জ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সীমান্তের গ্রামে এমন নৃশংস হামলার ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *