Kind 6 | নতুন ভোটারদের জন্য বড় স্বস্তি! ফর্ম-৬ নিয়ে বড় নির্দেশিকা জারি করল রাজ্যের সিইও দপ্তর

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিতর্কের আবহে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। যেসব রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, সেখানে ফর্ম-৬ (Kind 6)-এর নিয়মে বড় পরিবর্তন আনা হল। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে, নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আর অতিরিক্ত কোনো ঘোষণাপত্র জমা দিতে হবে না।

সিইও দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৬০ সালের ‘রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস’ আইন অনুযায়ী যে ফর্মগুলি নির্ধারিত ছিল, এখন থেকে সেভাবেই ফর্ম-৬ গ্রহণ করা হবে। এর ফলে বাদ পড়েছে অতিরিক্ত ডিক্লারেশন বা ঘোষণাপত্রের ঝামেলা। পাশাপাশি, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আরও সহজ করতে এবং প্রত্যেক যোগ্য নাগরিকের নাম যাতে নিশ্চিতভাবে তালিকায় ওঠে, তার জন্য ডিইও (DEO) এবং ইআরও (ERO) অফিসগুলিতে বিশেষ ‘হেল্প ডেস্ক’ খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জ্ঞানেশ কুমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে গত শনিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, যেসব রাজ্যে এসআইআর পর্ব হয়ে গিয়েছে, সেখানে পুরনো নিয়মেই ফর্ম-৬ পাওয়া যাবে। সেই নির্দেশিকার তিন দিনের মাথায় নির্বাচন কমিশনের পোর্টালে পুরোনো ফর্ম-৬ ফিরিয়ে আনা হয়। বর্তমান নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, ফর্ম-৬-এর সঙ্গে এসআইআর-এর অ্যানেক্সার-৪-এ থাকা অতিরিক্ত ডিক্লারেশন ফর্ম আর জমা দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে নতুন ভোটারদের নাম তোলার প্রক্রিয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *