খড়িবাড়ি: উত্তপ্ত ‘এভারেস্টের দেশ।’ এই পরিস্থিতিটিতে ভারত ও নেপালের (Nepal violence) মধ্যে অনুষ্ঠিত হল মহিলাদের মৈত্রী ফুটবল টুর্নামেন্ট (Soccer Match)। শনিবার ভারত-নেপাল সীমান্ত ঘেঁষা পানিট্যাঙ্কির মদনজোত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় মেতে উঠলেন মহিলারা। ৮ দলীয় এই টুর্নামেন্টে এদিন নেপালের কাঁকরভিটা পশুপতি ফুটবল ক্লাব খড়িবাড়ি (Khoribari) জিওয়াইএসডি ক্লাবকে এক গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমী এক্কা, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সিংহ রায়, রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ প্রমুখ। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের কোচ ভারত চন্দ্র গুরুং উদ্যোক্তাদের এই আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের খেলা উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে সময়োপযোগী এবং উভয় দেশের সৌভাতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
