Khoribari | দশম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং! প্রতিবাদ জানিয়ে আক্রান্ত মা

Khoribari | দশম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং! প্রতিবাদ জানিয়ে আক্রান্ত মা

শিক্ষা
Spread the love


খড়িবাড়ি: দশম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আক্রান্ত হয় মা। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি(Khoribari) থানার অন্তর্গত মঞ্জয়জোত এলাকায়। অভিযোগ, এলাকার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর ওই ছাত্রীকে টিউশন যাওয়া-আসার পথে এবং বাড়ির আশেপাশে এসে লাগাতার উত্যক্ত করছিল। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবার বারবার প্রতিবাদ জানালেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। অভিযুক্ত গণেশকে রাস্তায় পেয়ে রবিবার সকালে মেয়েটির মা প্রতিবাদ করতেই ছুরি দিয়ে তাঁকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলার মাথা ও হাতে একাধিক আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বাতাসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ছাত্রীটির মা বলেন, ‘আমার মেয়েকে বহুদিন ধরে ওই ব্যক্তি বিরক্ত করত। আজও ওই ব্যক্তি নানা অশালীন মন্তব্য করে। আমি আজ সকালে প্রতিবাদ জানাতে গেলে সে ছুরি নিয়ে আমার ওপর হামলা চালায়।’ ঘটনার পর খড়িবাড়ি(Khoribari) থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি। খড়িবাড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *