Khaleda Zia | খালেদার শেষযাত্রায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন জিয়াউর রহমানের পাশেই

Khaleda Zia | খালেদার শেষযাত্রায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন জিয়াউর রহমানের পাশেই

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে মানুষের ঢল নেমেছে বাংলাদেশের (Bangladesh) রাস্তায়। সকাল ১১টা নাগাদ জিয়ার মরদেহ গুলশানের বাড়ি থেকে বের করা হয়। এরপর বেলা ১২টা নাগাদ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে তাঁর মরদেহ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগোচ্ছেন। তাঁদের মধ্যে কেউ এসেছেন খুলনা থেকে, কেউ আবার মহাখালী থেকে।

ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের রাস্তায় ভিড় সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ ও সশস্ত্র বাহিনী। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। এদিন জানাজা শেষে দুপুর সাড়ে ৩টে নাগাদ মিয়া অ্যাভিনিউ এলাকায় জিয়া উদ্যানে তাঁর স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাধিস্থ করা হবে খালেদাকে।

বাংলাদেশের (Bangladesh Information) প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাশারে বাংলাদেশ বায়ুসেনার ঘাঁটিতে নামেন তিনি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশকদারও খালেদার জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে ইতিমধ্যে ওপার বাংলায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করার কথা ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার অর্থাৎ ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *