Karnataka | বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকার বাজি! পাঁচ বোতল মদ পান করে অকালে প্রাণ হারালেন যুবক

Karnataka | বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকার বাজি! পাঁচ বোতল মদ পান করে অকালে প্রাণ হারালেন যুবক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকার বাজি ধরেছিলেন যুবক। আর সেই বাজি জিততে পাঁচ বোতল মদ্যপান করে অকালে প্রাণ হারালেন কর্ণাটকের (Karnataka) যুবক। মৃতের নাম, কার্তিক (২১)। তাঁর স্ত্রী ও আটদিনের এক সন্তানও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, কার্তিক তাঁর বন্ধু ভেঙ্কট রেড্ডি, সুব্রমণি ও আরও তিন বন্ধুর আড্ডার সময় হঠাৎ প্রসঙ্গ ওঠে, কে কত মদ্যপান করতে পারবেন। আর সেই প্রসঙ্গ উঠতেই কার্তিক দাবি করেন, তিনি এ ব্যাপারে সব বন্ধুদের হারিয়ে দিতে পারেন। তিনি বলেন, তিনি পাঁচ বোতল মদ্যপান করতে পারবেন। এখান থেকেই বাজি ধরে মদ্যপান করার ‘প্রতিযোগিতা’ শুরু হয় কার্তিক এবং তাঁর বন্ধুদের। বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকা বাজিও ধরেন তিনি। কার্তিকের বন্ধু ভেঙ্কট কার্তিককে জানান, তিনি যদি ওই পাঁচ বোতল মদ একবারে শেষ করতে পারেন, তা হলে ১০ হাজার নগদ দেবেন। কার্তিকও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন।

পুলিশ (Police) সূত্রে খবর, ওই পাঁচ বোতল মদ পান করার পরই কার্তিক অসুস্থ বোধ করতে থাকেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন কার্তিকের মৃত্যু হয়। এই ঘটনার পরই কার্তিকের বন্ধুদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ভেঙ্কট এবং সুব্রমণিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *