Kangana Ranaut | গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর! চুপিচুপি বিয়ে সারলেন কঙ্গনা?

Kangana Ranaut | গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর! চুপিচুপি বিয়ে সারলেন কঙ্গনা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের বিতর্কিত ও জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে (Viral Video) কেন্দ্র করে নেটপাড়ায় প্রশ্ন উঠেছে তবে কি চুপিচুপি বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী?

ভাইরাল হওয়া সেই ভিডিওতে কঙ্গনাকে দেখা গেছে একেবারে ঘরোয়া ও সাবেকি সাজে। পরনে চুড়িদার, কপালে টিপ, হাতে চুড়ি, চোখে রোদচশমা এবং সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল তাঁর গলার মঙ্গলসূত্র ও সিঁথিতে উজ্জ্বল সিঁদুর। আবাসন থেকে বেরিয়ে গম্ভীর মুখে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি দ্রুত গাড়িতে উঠে পড়েন। উপস্থিত চিত্রশিকারিরা বারবার অনুরোধ করলেও তিনি কোনো পাত্তাই দেননি। এই লুক দেখেই নেটিজেনদের একাংশ মনে করছেন, তিনি বিয়ে সেরে ফেলেছেন (Kangana Marriage Rumours)

সম্প্রতি ভোপালের ত্বিশা শর্মার মৃত্যুর পর কঙ্গনা জোর গলায় বলেছিলেন, “নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত ভারতীয় মহিলাদের বিয়ে করা উচিত নয়।” অথচ নিজেই এমন বেশে ধরা দেওয়ায় অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অতীতে হৃতিক রোশন থেকে শুরু করে সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, প্রতিটি বিষয়ই তিনি বরাবর নস্যাৎ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের দাবি, তিনি হয়তো তাঁর আসন্ন কোনো প্রজেক্ট যেমন ‘কুইন ২’-এর শ্যুটিংয়ের জন্যই এই বিশেষ সাজে সেজেছেন। আবার অনেকে সরাসরি তাঁকে বিয়ের শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন। তবে রহস্যময় এই লুক নিয়ে অভিনেত্রী এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

সাংসদ হওয়ার পর থেকে বরাবরই তাঁকে সাবেকি পোশাকে দেখা গেলেও, এই ধরণের লুকের নেপথ্যে ব্যক্তিগত জীবনের কোনো নতুন অধ্যায় রয়েছে কি না, তা নিয়ে এখন সরগরম নেটদুনিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *