Kangana Ranaut | কানের মঞ্চে ঐশ্বর্যর লুক নিয়ে ট্রোল, নিন্দুকদের কড়া জবাব দিলেন কঙ্গনা!

Kangana Ranaut | কানের মঞ্চে ঐশ্বর্যর লুক নিয়ে ট্রোল, নিন্দুকদের কড়া জবাব দিলেন কঙ্গনা!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে পোশাক এবং শারীরিক গঠন নিয়ে (Cannes Look) সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলিংয়ের শিকার (Trolled) ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। এবারের কানে অমিত আগরওয়ালের ডিজাইন করা ‘লুমিনারা’ গাউন পরে রেড কার্পেটে পা রাখার পর থেকেই প্রাক্তন বিশ্বসুন্দরীকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে তাঁকে ‘মোটা আন্টি’ বলে কটু মন্তব্য করতেও ছাড়েননি। এই পরিস্থিতিতে ঐশ্বর্যর সমর্থনে ঢাল হয়ে দাঁড়ালেন আরও এক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

নিজের স্পষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একহাত নিয়েছেন নিন্দুকদের। তিনি লেখেন, ‘ফ্যাশন এবং স্টাইল হল আত্মপ্রকাশের মাধ্যম। এটি প্রত্যেকের জীবন এবং দৃষ্টিভঙ্গির নিজস্ব ব্যাখ্যা। কোনও নারীই কারো কাছে কিছু দায়বদ্ধ নন। ঐশ্বর্যকে দারুণ দেখাচ্ছে! যারা তাঁকে অন্যরকম দেখতে চাইছেন, তাঁরা আগে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন।’

কঙ্গনা এখানেই থেমে থাকেননি। তিনি আরও যোগ করেন, ‘তিনি আপনাকে খুশি করতে সেখানে যাননি। তিনি মহিমান্বিত। আপনারা যদি রেড কার্পেটে বয়স্ক নারীদের দেখতে অভ্যস্ত না হন, তবে এখন থেকে অভ্যস্ত হয়ে যান। ধন্যবাদ।’

Latest and Breaking News on NDTV

উল্লেখ্য, এবারের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যর ‘লুমিনারা’ গাউনটি ছিল আলো ও গতির এক অনন্য সংমিশ্রণ, যা ডিজাইনার অমিত আগরওয়াল বিশেষভাবে তৈরি করেছিলেন। সমালোচনার তোয়াক্কা না করে ঐশ্বর্য বরাবরের মতোই আত্মবিশ্বাসের সঙ্গে নিজের উপস্থিতি বজায় রেখেছেন। এমনকি অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিল মেয়ে আরাধ্যাও।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের মুখে কুলুপ এঁটে কঙ্গনার এই সাহসী বার্তা নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফ্যাশন জগতের প্রতিনিধিরা মনে করছেন, বয়সের ছাপ বা শারীরিক পরিবর্তন নিয়ে নারীদের ট্রোল করার যে অসুস্থ প্রবণতা দেখা যায়, কঙ্গনার এই মন্তব্য তার বিরুদ্ধেই এক শক্তিশালী প্রতিবাদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *