কালিয়াচক: বিপুল অঙ্কের জাল নোট (Faux Be aware) সহ ২ জনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Police)। মঙ্গলবার কালিয়াচকের (Kaliachak) চৌরঙ্গির অদূরে ঠুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে জাল নোট সহ তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল, সাহেব আলি (২৫) ও আরিফ শেখ (১৮)। দু’জনের বাড়ি বৈষ্ণবনগরের দেওনাপুর গ্রামে। দু’জনের হেপাজত থেকে পৃথকভাবে ৭ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে হানা দিয়ে ধৃত দু’জনের কাছ থেকে ওই জাল নোট বাজেয়াপ্ত হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে এই জাল নোট এল? এর পিছনে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কিনা? কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে বিপুল পরিমাণ জাল নোট বাজেয়াপ্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় জাল নোট তৈরির কারখানা আবার রমরমিয়ে চলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। সীমান্ত পেরিয়ে সেই জাল নোট পৌঁছে যাচ্ছে কারবারিদের কাছে। আর সেই অত্যাধুনিক মানের জাল নোট বাজারে ছড়িয়ে পড়ায় গোয়েন্দাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
