Kaliachak | প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই সমস্ত সামগ্রী, আতঙ্কে ডাঙ্গা এলাকা

Kaliachak | প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই সমস্ত সামগ্রী, আতঙ্কে ডাঙ্গা এলাকা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কালিয়াচক: বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fireplace) ভস্মীভূত হল তিনটি প্লাস্টিকের গোডাউন। মঙ্গলবার গভীর রাতে আগুন লাগলেও সকাল পর্যন্ত দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। যার ফলে একের পর এক গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের (Kaliachak) জালালপুর পঞ্চায়েতের ডাঙ্গা এলাকায়। আগুন লাগার পরেই এলাকার বাসিন্দারা বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশকে (Police)। ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। অনেকক্ষণ পর আগুন আয়ত্তে আনে দমকল। তবে ততক্ষণে সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এদিকে অগ্নিকান্ডের জেরে ১২নং জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্লাস্টিক ব্যবসায়ী ইলিয়াস আলীর দাবি, ‘আগুন লাগার প্রায় দুই ঘন্টা পর দমকল কর্মীরা এসে পৌঁছয়। গোডাউনে থাকা কোনও সামগ্রিক বের করা যায়নি। সবই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কালিয়াচকে যদি দমকল কেন্দ্র থাকত, তাহলে এত ক্ষয়ক্ষতি হত না। এলাকাতে প্রায়ই আগুন লাগছে। কিন্তু আজ পর্যন্ত কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলা হয়নি।’

সাইফুল আলম নামে স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘গভীর রাতে কি করে আগুন লাগলো বিষয়টি আমাদের জানা নেই। তবে দমকল বিভাগ পৌঁছতে প্রায় দু ঘন্টা দেরি করেছে যার ফলে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে খালি আজকে দমকল কেন্দ্র দাবি করে আসছি কিন্তু আজও পর্যন্ত দমকল কেন্দ্র হয়নি। যার ফলে কালিয়াচকের আগুন লাগলেই লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। অথচ প্রশাসন দমকল কেন্দ্র খোলার বিষয়ে গুরুত্বই দিচ্ছে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *