Kaliachak | দেওয়া হয়নি এসআইআরের ফর্ম! ভোটার তালিকায় ‘মৃত’ সুজাপুরের খোরশেদ   

Kaliachak | দেওয়া হয়নি এসআইআরের ফর্ম! ভোটার তালিকায় ‘মৃত’ সুজাপুরের খোরশেদ   

শিক্ষা
Spread the love


সেনাউল হক, কালিয়াচক: বয়স ৭৫ পেরিয়েছে, বর্তমানে জীবিত। কিন্তু আশ্চর্যজনকভাবে ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁকে মৃত বলে দেখানো হয়েছে। একদিকে এসআইআর আতঙ্ক। তার ওপর ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নামই নেই। ফলে এনুমারেশন ফর্ম আসেনি তাঁর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কালিয়াচকের সুজাপুর পঞ্চায়েতের ঝাবড়া গাইনপাড়ায়।

প্রবীণ ওই নাগরিকের নাম খোরশেদ শেখ (৭৫)। স্ত্রীর মৃত্যু হয়েছে বেশকয়েক বছর আগে। তারপর থেকে ছেলেদের সঙ্গেই থাকেন তিনি। বাড়ির সবার এসআইআর ফর্ম এলেও তাঁর আসেনি। খোরশেদ জানান, সুজাপুর পঞ্চায়েতের আদি বাসিন্দা তিনি। ৭১ সালের ভোটার তালিকা থেকে শুরু করে শেষ নির্বাচনের ভোটার তালিকায় তাঁর নাম ছিল। তিনি ভোটও দিয়েছেন। এমনকি ২০০২ সালেও তাঁর নাম জ্বলজ্বল করছে। কিন্তু ২০২৫ সালের ভোটার তালিকায় কে বা কারা তার নাম কেটে দিয়েছে বলে অভিযোগ। খোরশেদ বলেন, ‘আমি তো জীবিত রয়েছি। কিন্তু আমাকে নাকি মৃত বলা হচ্ছে। সেইজন্য ভোটার তালিকা থেকে আমার নাম কেটে দিয়েছে।’

তাঁর পুত্রবধূ নুরো খাতুন বলেন, ‘বিএলও অফিসাররা বাড়িতে এসে আমাদের সবারই ফর্ম দিয়ে গিয়েছেন। আমার শ্বশুরমশাইয়ের ফর্ম যখন চাইছিলাম, তাঁরা জানালেন আমার শ্বশুরের নাকি মৃত্যু হয়েছে। অথচ আমার শ্বশুর এখনও বেঁচে রয়েছেন। আমরা চাই আমার শ্বশুরের নাম ভোটার তালিকায় যেন তোলা হয়। প্রশাসন যেন প্রয়োজনীয় পদক্ষেপ করে।’

এপ্রসঙ্গে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশিদ্দিন শেখকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ঝাবরা গাইনপাড়ায় খোরশেদ নামে তিনজন রয়েছেন। একজন খোরশেদ শেখ, একজন খোরশেদ কাজি এবং একজন খোরশেদ গাইন। বছরখানেক আগে খোরশেদ কাজির মৃত্যু হয়েছে। কিন্তু খোরশেদ কাজির নাম মৃত বলে না দেখিয়ে, খোরশেদ শেখের নাম দেখানো হয়েছে। যাঁরা ভোটার তালিকায় কাজ করছিলেন তাঁদের ভুল হয়েছে এটা। খোরশেদ শেখের পরিবারকে আমরা বলেছি ৬ নম্বর ফর্ম পূরণ করতে। তারপরেই তাঁর নাম ভোটার তালিকায় তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *