Kailash Mansarovar Yatra | আর বাধা নেই কৈলাস-মানস সরোবর যাত্রায়! বিদেশ মন্ত্রকের ঘোষণায় স্বস্তিতে পুণ্যার্থীরা

Kailash Mansarovar Yatra | আর বাধা নেই কৈলাস-মানস সরোবর যাত্রায়! বিদেশ মন্ত্রকের ঘোষণায় স্বস্তিতে পুণ্যার্থীরা

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় পুন্যার্থীদের জন্য সুখবর! পুনরায় শুরু হতে চলেছে ভারতীয়দের কৈলাস-মানস সরোবর যাত্রা(Kailash Mansarovar Yatra)। চলতি বছরের গ্রীষ্মেই ফের শুরু হবে এই পুণ্যযাত্রা, এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিসরি চিন সফরে যান। সেখানেই চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করার পরেই এই ঘোষণা করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।

প্রসঙ্গত, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই অনুষ্ঠিত হত এই পুণ্যযাত্রা। তবে ২০২০ সালে কোভিডের পর থেকেই বন্ধ হয়ে যায় এই যাত্রা। একই সময়কালে সীমান্তে সংঘাতের কারণে অবনতি হয় ভারত-চিন সম্পর্কেরও। তবে ২০২৩ সালে চিনের তরফে পুনরায় এই যাত্রা শুরু করার কথা বলা হলেও অতিরিক্ত খরচ এবং মাত্রাতিরিক্ত বিধিনিষেধের কারণে বহু ভারতীয়ের পক্ষেই এই যাত্রা অসম্ভব হয়ে পড়ে। উল্লেখ্য, ভারতীয় পুণ্যার্থীদের নাথুলা বা লিপুলেখ পাসের মাধ্যমে তিব্বতে প্রবেশ করে সেখান থেকে চিনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার অধীনেই কৈলাসে পৌঁছাতে হয়। তবে দুই দেশের সাম্প্রতিক বৈঠকের মধ্য দিয়ে এই পুণ্যযাত্রায় ভারতীয়দের অংশগ্রহন আরও সহজ হবে বলেই আশা করছেন পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের সুবিধার জন্য সরাসরি বিমান পরিষেবার চালু করার ব্যাপারে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও খবর রয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “ভারত ও চিন ২০২৫ সালের গ্রীষ্মে কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছে। উভয় পক্ষ এই যাত্রা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সীমান্তবর্তী নদীগুলিতে তাপবিদ্যুৎ প্রকল্প নিয়েও।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *