Junior Miss India | আসানসোলের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরোহী! জয়পুরে ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ খেতাব জয় রানিগঞ্জের কন্যার

Junior Miss India | আসানসোলের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরোহী! জয়পুরে ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ খেতাব জয় রানিগঞ্জের কন্যার

ব্লগ/BLOG
Spread the love


আসানসোল: শিল্পাঞ্চল আসানসোলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজস্থানের জয়পুরে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ (Junior Miss India) খেতাব জিতল পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বাসিন্দা আরোহী চট্টোপাধ্যায়। এই সাফল্যে খুশির জোয়ার আরোহীর পরিবার ও স্কুল চত্বরে।

সম্প্রতি রাজস্থানের জয়পুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের টক্কর দিয়ে সেরার শিরোপা জিতে নেয় আরোহী। বৃহস্পতিবার সে জানায়, “জয়পুরে এই প্রতিযোগিতায় মোট তিনটি রাউন্ড ছিল। প্রতিটি স্তরে সফলভাবে পারফর্ম করেই আমি বিজয়ী হয়েছি।” আরোহী আরও জানায়, তার ভবিষ্যৎ লক্ষ্য হলো ‘মিস ইন্ডিয়া’ এবং ‘মিস ইউনিভার্স’ হওয়া। সেই লক্ষ্যেই এখন থেকে নিজেকে তৈরি করছে সে।

ছোট্ট আরোহী আসানসোল উষাগ্রাম হাইস্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা অরিজিৎ চট্টোপাধ্যায় একজন পেশাদার গায়ক এবং তাঁর একটি নিজস্ব ব্যান্ড রয়েছে। মা রীমা রায় চট্টোপাধ্যায় একজন সফল ব্যবসায়ী। মেয়ের এই অভাবনীয় সাফল্যে আবেগপ্রবণ চট্টোপাধ্যায় দম্পতি। রীমাদেবী বলেন, “মেয়েকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। ওর পছন্দের কাজে আমরা সবসময় ওর পাশে রয়েছি।”

আরোহীর পরামর্শদাতা সন্দীপ বোস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে আমার ছাত্রী জাতীয় স্তরে এই সাফল্য অর্জন করেছে। আমরা এখন থেকেই ওর প্রস্তুতির ওপর নজর দেব যাতে ভবিষ্যতে সে আরও বড় মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *