J&K Jails on Excessive Alert | নিরাপত্তা বাড়ানো হল কাশ্মীরের সব জেলের

J&K Jails on Excessive Alert | নিরাপত্তা বাড়ানো হল কাশ্মীরের সব জেলের

শিক্ষা
Spread the love


শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলে (J&K Jails on Excessive Alert) নিরাপত্তা বাড়ানো হয়েছে। শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ডিজি। তারপরেই জেলগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জেলে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই এই নিরাপত্তার কড়াকড়ি। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও।

গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীরের একাধিক জেলে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। শ্রীনগর সেন্ট্রাল জেল, জম্মুর কোট বালওয়াল জেলে অনেক জঙ্গি বা তাদের সহায়তাকারী বন্দি আছে, যারা কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষিতে ‘ওজনদার’।

ওই জেলগুলিতে এই মুহূর্তে যে কুখ্যাত সন্ত্রাসবাদী ও স্লিপার সেলের সদস্যরা বন্দি রয়েছে, তারা পহলগাম হামলায় সরাসরি যুক্ত না হলেও জঙ্গিদের থাকার জায়গা, চলাফেরায় সাহায্য ও লজিস্টিক সহায়তা দেওয়ার ক্ষমতা রাখে।

সম্প্রতি পহলগামের সন্ত্রাসী হামলার তদন্তে উঠে এসেছে দুই সন্দেহভাজন নিসার ও মুস্তাকের নাম, যাদের জড়িত থাকার সন্দেহ রয়েছে একটি সেনা গাড়ি হামলার ঘটনাতেও। এই প্রেক্ষিতে জেলগুলির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকের মতে, জেলে কোনও হামলা হলে তার অন্যতম প্রধান উদ্দেশ্য হতে পারে এই জঙ্গিদের বের করে নিয়ে যাওয়া। ফলে শ্রীনগর এবং জম্মুর জেলগুলি জঙ্গিদের নিশানা হতে পারে।

জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলের নিরাপত্তার দায়িত্বে আগে ছিল সিআরপিএফ (CRPF)। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এই দায়িত্ব পায় সিআইএসএফ। রবিবার সিআইএসএফের ডিজি শ্রীনগরে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন। তবে কেন সমস্ত জেলে নিরাপত্তা বাড়ানো হল, প্রকাশ্যে তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *