Jharkhand | আইইডি বিছিয়ে রেখেছিল মাওবাদীরা! বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকার

Jharkhand | আইইডি বিছিয়ে রেখেছিল মাওবাদীরা! বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইইডি বিস্ফোরণে (IED blast) প্রাণ গেল ১০ বছরের এক নাবালিকার। ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূমের (West Singhbhum) ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জঙ্গলে মাটির নীচে বোমা পুঁতে রেখেছিল মাওবাদীরা। সেখানে অজান্তে পা রাখতেই ঘটে যায় বিপত্তি।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সিরিয়া হেরেঞ্জ (১০)। এদিন সকালে জঙ্গলে স্থানীয় কয়েকজন পাতা কুড়োতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিল ওই নাবালিকাও। ভুলবশত মাটিতে পুঁতে রাখা বোমায় পা দিয়ে দেয় সে। আর তারপরই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এরপর থেকে ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত এলাকাগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। ইতিমধ্যে অভিযানে বহু মাও নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি, আত্মসমর্পণও করেছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *