Janhvi Kapoor mehendi Reveals boyfriend Shikhar Pahariya Title

Janhvi Kapoor mehendi Reveals boyfriend Shikhar Pahariya Title

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


এই মুহূর্তে বিটাউনে বিয়ের মরশুম। আমির খান-গৌরী স্প্র্যাটের পর সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন কাপুর তনয়া অংশুলা। মায়ানগরীর সেলেব পাড়ার হাইপ্রোফাইল বিয়ের প্রতিটি মুহূর্তের খবরে আরও রঙিন পেজ থ্রি। মনের মানুষ রোহনের সঙ্গে প্রাক বিয়ের অনুষ্ঠান থেকে সিঁদুরদান, প্রতিটি মুহূর্তের সঙ্গী সৎ বোন জাহ্নবী কাপুর। রিসেপশনের দিন নববধূর থেকে যেন লাইমলাইট ছিনিয়ে নিলেন পর্দার ‘গুঞ্জন সাক্সেনা’।

সমাজমাধ্যমে তাঁর নিয়ে ব্যাপক আলোচনা। ফ্যাশন ডিজাইনার মণিশ মলহোত্রার ঐতিহ্যবাহী পোশাকে সাবেকসাজে নজর কেড়েছিলেন শ্রীদেবী কন্যা। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি পোস্ট করতেই জাহ্নবীর সাবেকিয়ানায় মুগ্ধ নেটভুবন। পাশাপাশি নেটাগরিকের নজরে এসেছে তাঁর হাতের মেহেন্দি।

আরও পড়ুন:

Janhvi Kapoor climbs 3550 steps barefoot to Tirumala temple Detail Inside
শ্রীদেবী কন্যা জাহ্নবী

জাহ্নবীর হাতের সুক্ষ্ম মেহেন্দির নকশার মাঝে হিন্দিতে লেখা একটি নাম ‘শিখু’। উল্লেখ্য, এটি শিখর পাহাড়িয়ার ডাকনাম! জাহ্নবীর সঙ্গে শিখরের সম্পর্কের জল্পনা বহুদিনের। এবার প্রেমচর্চা উসকে অংশুলার রিসেপশনে জাহ্নবীর মেহেন্দির নকশায় ‘শিখু’ ভাইরাল নেটভুবনে। সাম্প্রতিক অতীতে জাহ্নবীর বেশ কিছু ইঙ্গিতে শিখরের সঙ্গে প্রেম পাকা সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি।

বেশ কয়েকবার সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দিও হয়েছেন যুগলে। সম্পর্ক নিয়ে মুখ কুলুপ আঁটলেও ‘শিখু’ নামের মেহেন্দিতে শিখর-জাহ্নবীর প্রেমের কাহিনি যে একেবারে জমে ক্ষীর তা বললে অত্যুক্তি হবে না। উল্লেখ্য, এটাই প্রথমবার নয় এর আগেও অভিনব কায়দায় শিখরের প্রতি প্রেম জাহির করেছেন জাহ্নবী।

বনি কাপুরের ‘ময়দান’ সিনেমার স্ক্রিনিংয়ে জাহ্নবী গলায় একটি কাস্টমাইজড হার পরেছিলেন। সেখানেও ইংরেজিতে লেখা ছিল ‘শিখু’। ‘কফি উইথ করণ’-এর সেটেও জাহ্নবী মুখ ফসকে সিক্রেট ফাঁস করে বলে ফেলেছিলেন, ফোনের স্পিড ডায়ালে শিখরের নম্বর সেভ করা থাকে। এবার হাতের মেহেন্দিতে ‘শিখু’ লিখে চর্চায় সিলমোহর দিলেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *