Jangipur | কংগ্রেসের টিকিটে ৫ বার বিধায়ক হন, পরে তৃণমূলে যোগ দেন! প্রয়াত সেই মইনুল হক

Jangipur | কংগ্রেসের টিকিটে ৫ বার বিধায়ক হন, পরে তৃণমূলে যোগ দেন! প্রয়াত সেই মইনুল হক

শিক্ষা
Spread the love


জঙ্গিপুর: প্রয়াত মুর্শিদাবাদের দাপুটে তৃণমূল নেতা মইনুল হক। একসময় কংগ্রেসের সেনাপতি বলে মুর্শিদাবাদে পরিচিত ছিলেন মইনুল হক। ফরাক্কা থেকে পরপর ৫ বার বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২১ সালে তৃণমূলের প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর ওই বছরই তৃণমূলে যোগদান করেন। রবিবার তার প্রয়ানে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। মইনুল হকের মৃতদেহ কলকাতা থেকে বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। সেখানেই মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সড়কপথে তার দেহ ফারাক্কায় এসে পৌঁছানোর পর কবরস্থ করা হয়। তার মৃত্যুতে পরিবারের কাছে এদিন শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *