জলপাইগুড়ি: পুজোর মুখেই স্বস্তির খবর ডুয়ার্সের চা বলয়ে। দীর্ঘ টানাপোড়েন ও আন্দোলনের পর অবশেষে বোনাস সমস্যা মিটল জলপাইগুড়ি (Jalpaiguri) ক্রান্তি ব্লকের যোগেশচন্দ্র টি এস্টেটে। শনিবার মালবাজার শ্রম দফতরে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে স্থির হয়েছে, রাজ্য সরকারের নির্ধারিত ২০% হারেই বোনাস (Bonus) দেওয়া হবে, তবে তা মেটানো হবে দুই দফায়।
বাগানের আর্থিক রুগ্নতার অজুহাত দেখিয়ে বোনাসের হার কমানোর দাবি জানিয়েছিল বাগান (Tea Backyard) কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকেরা ২০% বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন। পরিস্থিতি সামাল দিতে শ্রম দফতর শনিবার ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দেয়। মালবাজারের বিধায়ক শুক্রা মুণ্ডা, সহকারী শ্রম কমিশনার, বাগান কর্তৃপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকে নিম্ন লিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়:
- প্রথম কিস্তি (১৫%): আগামী ১২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের প্রদান করা হবে।
- দ্বিতীয় কিস্তি (বকেয়া ৫%): আগামী ২৫ ডিসেম্বরের আগেই মেটানো হবে।
- বকেয়া মজুরি: চলতি দ্বিপাক্ষিক মজুরি আগামী ১৬ অক্টোবরের মধ্যে পরিশোধ করবে বাগান কর্তৃপক্ষ।
ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই জট কাটায় দীর্ঘদিনের কর্মবিরতি উঠে স্বাভাবিক হচ্ছে বাগানের পরিবেশ।
The submit Jalpaiguri | অবশেষে কাটল যোগেশচন্দ্র চা বাগানের বোনাস জট, দুই দফায় মিলবে ২০% বোনাস appeared first on Uttarbanga Sambad.
