ISRO one hundredth mission | ইতিহাস গড়ল ইসরো, শততম উৎক্ষেপণ সফল

ISRO one hundredth mission | ইতিহাস গড়ল ইসরো, শততম উৎক্ষেপণ সফল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নতুন বছরে ইতিহাস গড়ল ইসরো। সফল হল শততম উৎক্ষেপণ। বুধবার সকাল ৬টা ২৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে জিএসএলভি (জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) এফ-১৫ রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে। মাত্র ১৯ মিনিটে কৃত্রিম উপগ্রহ এনভিএস-০২-কে কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এই রকেট। স্যাটেলাইটের ওজন প্রায় ২২৫০ কেজি।

১৯৭৯ সালের ১০ অগাস্ট এই শ্রীহরিকোটা থেকেই প্রথম এসএলভি-৩ রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। তাৎপর্যপূর্ণভাবে ওই মিশনের অধিকর্তা ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। তার পর ৪৫ বছর পেরিয়ে গিয়েছে। এত বছরে ব্যর্থতা যেমন এসেছে তেমনই সাফল্যেরও বহু নজির গড়েছে ইসরো।

শততম উৎক্ষেপণ হওয়ায় তা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মুকুটে নয়া পালক জুড়ল।১০০ তম মিশনের আগে রীতি মেনে মঙ্গলবার অন্ধ্রের তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। ইসরোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সফলভাবে উৎক্ষেপণের পর নির্দিষ্ট কক্ষপথে রয়েছে জিএসএলভি-এফ১৫।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *