Israel-Iran Battle | মোদি ইজরায়েল ছাড়তেই কেন ইরানে হামলা? দ্বিপাক্ষিক অস্বস্তি কাটাতে মুখ খুললেন নেতানিয়াহুর রাষ্ট্রদূত

Israel-Iran Battle | মোদি ইজরায়েল ছাড়তেই কেন ইরানে হামলা? দ্বিপাক্ষিক অস্বস্তি কাটাতে মুখ খুললেন নেতানিয়াহুর রাষ্ট্রদূত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের (PM Modi Israel Go to) রেশ কাটতে না কাটতেই ইরানে সামরিক অভিযান চালিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার (Israel-Iran Battle)। এই সময়ের ব্যবধান নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা। ভারতের ‘ভারসাম্যের কূটনীতি’ এই ঘটনায় ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে ভারতে নিযুক্ত ইজ়রায়েলি রাষ্ট্রদূত রিউভান আজার স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি ইজরায়েলে থাকাকালীন ইরান আক্রমণের কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজার জানান, গত বুধবার ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি ইজরায়েল সফরে ছিলেন। তিনি দেশে ফেরার দু’দিন পর, অর্থাৎ শনিবার সকালে ইজরায়েলি সেনা ইরানে হামলা শুরু করে। রাষ্ট্রদূতের দাবি, মোদির সফরের সময় ইজরায়েল সরকারও জানত না যে তারা ঠিক কবে এই হামলা চালাবে। ফলে সফরের আলোচনায় এই প্রসঙ্গ ওঠার প্রশ্নই ওঠে না। শনিবার সকালে ইজরায়েলি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি এই হামলার চূড়ান্ত অনুমোদন দেয়।

আজারের মতে, এটি কোনও পূর্বপরিকল্পিত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত ছিল না, বরং ‘সঠিক মুহূর্তের’ সদ্ব্যবহার করা হয়েছে মাত্র। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি চলে যাওয়ার পর আমাদের কাছে একটি বিশেষ সামরিক সুযোগ এসেছিল। আমরা নিজেরাও যা জানতাম না, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কোনও সুযোগ ছিল না।’ মূলত সামরিক কৌশল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

ভারতের জন্য এই পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হলেও ইজরায়েলি রাষ্ট্রদূতের এই বয়ান দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ইজরায়েল ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয় এবং এই সামরিক পদক্ষেপের সঙ্গে মোদির সফরের কোনও যোগসূত্র নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *