Islampur | বিয়ের ৪ বছরের মধ্যে এমন পরিণতি! ঘর থেকে উদ্ধার স্বামীর রহস্যজনক দেহ

Islampur | বিয়ের ৪ বছরের মধ্যে এমন পরিণতি! ঘর থেকে উদ্ধার স্বামীর রহস্যজনক দেহ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ইসলামপুর: বিয়ের বয়স সবে চার। এই চার বছরের মধ্যে বেশিরভাগ সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে লেগে থাকত অশান্তি। আত্মীয় থেকে পরিবার সবাই বুঝিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিলেও সমাধান হত না কিছুই। এবাবেই ইসলামপুর শহরের (Islampur) রামকৃষ্ণপল্লী এলাকার টিংকু নন্দী এবং সুতপা বল নন্দীর সংসার চলছিল। কিন্তু শুক্রবার সকালে ছেলের বাড়ি এসে মা যা দেখলেন, তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। বৌমার শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলে রয়েছেন ছেলে! এই দৃশ্য দেখে কান্নাকাটি শুরু করেন মা। আশপাশের লোকের সাহায্যে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা (Physician) মৃত বলে ঘোষণা করেন।

টিংকু এবং সুতপার সংসারে অশান্তির মূল কারণ নাকি তৃতীয় ব্যক্তির আগমন। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, এক অন্য যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল সুতপার। যা নিয়েই প্রতিদিন অশান্তি হত স্বামী-স্ত্রীর মধ্যে। পাশাপাশি স্বামীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করত সুতপা। গতকাল রাতেও ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে। এদিকে এদিন সকালে টিংকুর মা সন্ধ্যা নন্দী ছেলেকে ডাকাডাকি করে সাড়া না মেলায় ঘরে গিয়ে দেখতে পান ছেলে জানালার সঙ্গে শাড়ি দিয়ে ঝুলছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের আরও অভিযোগ, বৌমা ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ (Islampur Police Station)। সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে সুতপা বল নন্দীকে। অন্যদিকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর মর্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *