উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গতকাল রাতে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) শেষ হয়েছে এবছরের আইপিএল (Ipl)। সেখানে প্রথমবারের জন্য শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। শিরোপা জিতে ১৮ বছরের খরা কাটাল তারা। তাদের জন্য শুধু ট্রফিই (Ipl trophy) নয়। থাকবে বিরাট মূল্যের পুরস্কার।
বিশ্বের সবচাইতে ধনী ক্রিকেট বোর্ড হল বিসিসিআই (BCCI)। স্বাভাবিকভাবে তাদের পুরস্কারের অঙ্কের দিকে নজর রয়েছে সকলের। ২০০৮ সালে প্রথম বছর যখন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) চ্যাম্পিয়ন (champion) হয়েছিল তারা পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ টাকা। এরপরে কয়েক বছর অন্তর আইপিএলের পুরস্কার মূল্য (IPL Prize Cash) বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ব্যতিক্রম শুধু ২০১৭ ও ২০২০ সাল। ওই দুই বছরে পুরস্কার মূল্য কিছুটা কমেছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়নের থেকেও বেশি আর্থিক পুরস্কার পায় আইপিএলের চ্যাম্পিয়ন (Ipl Champion) দল। এবছর আইপিএল বিজয়ী দলের পুরস্কার মূল্য ২০ কোটি টাকা। যদিও ২০১৮ সাল থেকে এই টাকা পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে। অর্থাৎ, ১৭ বছরে পুরস্কারমূল্য বেড়েছে পাঁচ গুণের বেশি। রানার্স দল (Runners Group) পাঞ্জাব পেল ১২.৫ কোটি টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পেল ৭ কোটি টাকা। আর এলিমিনেটরে হেরে যাওয়া গুজরাট টাইটান্স (Gujarat Titans) পেয়েছে ৬.৫ কোটি টাকা।
এছাড়াও রয়েছে আরও পুরস্কার। অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ইমার্জিং প্লেয়ার, সুপার স্ট্রাইকার, গেম চেঞ্জার প্লেয়ার, ম্যাক্সিমাম সিক্স, ফ্যান্টাসি প্লেয়াররা পেয়েছেন ১০ লাখ টাকা করে। এমন পুরস্কার মূল্য থেকেই বোঝা যাচ্ছে ওই সময়কার আর এখনকার টুর্নামেন্টের মধ্যে পার্থ্যকটা।
