উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে অবসান হল দীর্ঘ প্রতীক্ষার। বুধবার প্রকাশিত হল আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্রথম ২০টি ম্যাচের নির্ঘণ্ট। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটিপতি লিগের জমজমাট আসর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বোর্ড আপাতত ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করেছে। পূর্ণাঙ্গ সূচি পাওয়া যাবে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর।
আইপিএলের প্রথা অনুযায়ী, গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উদ্বোধনী ম্যাচে নামবে। ২৮ মার্চ ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ, মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। তবে ইডেনের দর্শকরা বেশিক্ষণ বঞ্চিত থাকবেন না। ২ এপ্রিল ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন শ্রেয়স আইয়াররা।
আইপিএলের সূচি
২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)।
২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)।
৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)।
৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাট (মুল্লানপুর)।
১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)।
২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)।
৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)।
৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাট বনাম রাজস্থান (অহমদাবাদ)।
৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)।
৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)।
৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)।
৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাট (দিল্লি)।
৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)।
১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)।
১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)।
১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাট (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)।
